Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুন্দরবনের নদীতে বাচ্চাদের সাঁতার শেখাচ্ছে বাঘিনী! বিরল দৃশ্য ক্যামেরাবন্দি

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: এখনও সেভাবে জাঁকিয়ে বসেনি শীত। রাত ও ভোরেরদিকে কিছুটা শীতের আমেজে মজে বাংলা। আর এই শীতের মরসুমের গোড়াতেই সুন্দরবনে মিলল বাঘের দর্শন (Sundarban Tiger)। একটা দুটো নয়, চারটে বাঘের দেখা পেয়ে হাসি ফুটল পর্

সুন্দরবনের নদীতে বাচ্চাদের সাঁতার শেখাচ্ছে বাঘিনী! বিরল দৃশ্য ক্যামেরাবন্দি

শেষ আপডেট: 31 October 2022 18:48

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: এখনও সেভাবে জাঁকিয়ে বসেনি শীত। রাত ও ভোরেরদিকে কিছুটা শীতের আমেজে মজে বাংলা। আর এই শীতের মরসুমের গোড়াতেই সুন্দরবনে মিলল বাঘের দর্শন (Sundarban Tiger)। একটা দুটো নয়, চারটে বাঘের দেখা পেয়ে হাসি ফুটল পর্যটকদের মুখে।

সোমবার দুপুরে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের সজনেখালি রেঞ্জ অফিসের চোরাগাজি খালি জঙ্গলের কাছে একটি চরের ওপর বসে রোদ পোয়াচ্ছিল চারটি বাঘ। তাদের মধ্যে দুটি পূর্ণবয়স্ক ও দুটি বাচ্চা। সেইসময় নদীর ওপর দিয়ে যাওয়া একটি জলযান থেকে পর্যটকেরা সেই বাঘের পরিবারকে ক্যামেরাবন্দি করেন।

স্থানীয় সূত্রে খবর, এদিন পর্যটকদের নিয়ে সুন্দরবনের নানা স্থানে ঘুরে বেড়াচ্ছিল বিভিন্ন বোট। সাধারণত বাঘের দর্শনের জন্যই ভিড় করেন পর্যটকেরা। কিন্তু সোমবার এভাবে শাবক-সহ বাঘিনী দর্শন হবে তা কেউ স্বপ্নেও ভাবেননি। বন দফতর সূত্রেও খবর, এ সত্যিই এক বিরল ঘটনা।

সুন্দরবনে বাঘ দেখতে পাওয়া নতুন ঘটনা নয়। পর্যটকেরা জঙ্গলভ্রমণে এসে প্রায়ই দক্ষিণরায়ের দর্শন পান। কিন্তু একসঙ্গে বাঘিনী ও তার বাচ্চাদের জলকেলি দেখার দৃশ্য বিরল। শেষ কবে এমন দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে, তা মনে করতে পারছেন না গাইড থেকে বন দফতরের আধিকারিকরা।

শীতের প্রাকমরসুমে মনোরম আবহাওয়ায় শুরু হয়েছে সুন্দরবন ভ্রমণ। সোমবার সুন্দরবনের জঙ্গলে ভিড় ছিল সরকারি ছুটি উপলক্ষে। সকাল থেকেই কয়েকটি বোট পর্যটকদের নিয়ে বেরিয়ে পড়েছিল বাঘের দর্শনের জন্য। তবে হঠাৎ করে দু'জোড়া দর্শন পেয়ে খুশি সকলেই।

এ বিষয়ে এক ভ্রমণ সংস্থার পক্ষে অনিল মিস্ত্রী জানান, "আমরাই প্রথম চারটি বাঘকে একসঙ্গে দেখতে পাই। এটি সত্যিই একটি বিরলতম দৃশ্য। প্রায় দু-আড়াই ঘণ্টা ধরে বাঘগুলিকে নদীতে সাঁতরাতে দেখা যায়।" পর্যটকদের কথায়, এদিন বাঘিনীটি তার বাচ্চাদের সাঁতার শেখাতেই নিয়ে এসেছিল খাঁড়ির ধারে।

এ বিষয়ে ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস বলেন, "চারটি বাঘকে একসঙ্গে দেখা গেছে সজনেখালি রেঞ্জ অফিসের চোরাগাজি খালি জঙ্গলে। এটা থেকে প্রমাণ হয় সুন্দরবনের জঙ্গলে বাঘ বাড়ছে।"

উল্লেখ্য, দিন দু'য়েক আগে সুন্দরবনের দোবাকি জঙ্গলে জোড়া বাঘের মারামারি এবং নদীর পাড়ে বসে থাকার দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন পর্যটকরা। জোড়া বাঘের দর্শন পেয়ে খুশি ছিলেন যাদবপুরের থেকে আসা ১৭ জন পর্যটক। এদিন দু'জোড়া বাঘের দর্শন মিলল।

দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে তৃণমূলের দুই কাউন্সিলরের ঝামেলায় আহত ৪! উত্তপ্ত পানিহাটি


```