Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

ঝালদায় ফিরলেন কংগ্রেসের ‘নিখোঁজ’ সেই চার কাউন্সিলর, তৃণমূলে যোগদানের পর থেকেই ছিলেন বেপাত্তা

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: গত ৬ সেপ্টেম্বর রাতারাতি তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন তাঁরা। যে কারণে রাতারাতি পুরুলিয়ার ঝালদা পুরসভা (Jhalda Municipality) হাতছাড়া হয়েছিল কংগ্রেসের। ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না কংগ্রেস কাউন্সিলর বি

ঝালদায় ফিরলেন কংগ্রেসের ‘নিখোঁজ’ সেই চার কাউন্সিলর, তৃণমূলে যোগদানের পর থেকেই ছিলেন বেপাত্তা

শেষ আপডেট: 11 September 2023 14:12

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: গত ৬ সেপ্টেম্বর রাতারাতি তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন তাঁরা। যে কারণে রাতারাতি পুরুলিয়ার ঝালদা পুরসভা (Jhalda Municipality) হাতছাড়া হয়েছিল কংগ্রেসের। ঘটনার পর থেকেই খোঁজ মিলছিল না কংগ্রেস কাউন্সিলর বিজয় কান্দু, মিঠুন কান্দু (নিহত তপন কান্দুর ভাইপো), পিন্টু চন্দ্র ও সোমনাথ কর্মকারের। অবশেষে ঘটনার চারদিন পর নিহত তপন কান্দুর ভাইপো মিঠুন বাদে বাকিদের দেখা মিলল।

যদিও সদ্য দলবদল করা কাউন্সিলর মিঠুন কান্দু, বিজয় কান্দুদের দাবি, “কংগ্রেসে থেকে কাজ করতে পারছিলাম না, তাই উন্নয়নের স্বার্থেই তৃণমূলে যোগদান।” দলবদলের পর নিখোঁজ হয়ে যাওয়ার অভিযোগ অবশ্য মানতে চাননি তাঁরা। মিঠুন বলেন, “ছুটি কাটাতে বোনের বাড়ি গিয়েছিলাম।” আর বিজয়ের দাবি, “দল বেঁধে বেপাত্তা হওয়ার অভিযোগ ঠিক নয়। ব্যক্তিগত কারণে বাইরে গিয়েছিলাম।”

গত ৬ সেপ্টেম্বর ঝালদা পুরসভার (Jhalda Municipality) চার কংগ্রেস কাউন্সিলরকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগ দেন পুরপ্রধান তথা নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়। তবে তারপর থেকেই শীলাদেবী বাদে বাকিদের খোঁজ মিলছিল না।

গত পুরনির্বাচনে ঝালদা পুরসভার ১২টি আসনের মধ্যে কংগ্রেস এবং তৃণমূল পাঁচটি করে আসনে জয়ী হয়েছিল। দু’টি আসনে জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থীরা। বোর্ড গঠনের আগেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়েছিলেন। পুরবোর্ড গঠনের দিন তৃণমূলের পাঁচ কাউন্সিলরের সঙ্গে ছিলেন নির্দল হিসাবে জেতা দুই কাউন্সিলর। তাঁরাও সেদিন তৃণমূলের প্রার্থী সুরেশ আগরওয়ালকে সমর্থন করেছিলেন। তপন কান্দুর শূন্য আসনে উপনির্বাচনে জয়ী হন তপন কান্দুর ভাইপো মিঠুন কান্দু।

এরপরই নির্দল দুই কাউন্সিলরকে সঙ্গী করে তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে অনাস্থা আনেন কংগ্রেসের কাউন্সিলররা। হাইকোর্টের তত্ত্বাবধানে নভেম্বরে পুরসভার দখল নেয় কংগ্রেস। তারপর থেকেই উন্নয়নের অর্থ বন্ধ রাখার অভিযোগ উঠেছে রাজ্যের বিরুদ্ধে। ওই বিষয়ে সম্প্রতি  রাজ্যের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কংগ্রেস পরিচালিত ঝালদা পুরসভা। তবে দলের কাউন্সিলররাই দল বদল করায় ঝালদা পুরসভা হাতছাড়া হয়েছে কংগ্রেসের।

আরও পড়ুন: ভরদুপুরে কলকাতায় স্কুলের সামনে থেকে ছাত্রকে অপহরণের অভিযোগ, মারধর সহপাঠীদেরও


```