Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল চার কিশোর! মর্মান্তিক মৃত্যু একজনের, নিখোঁজ ২

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দুপুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যাচ্ছিল চার কিশোর। স্থানীয়রা দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করতে পারলেও বাকি দু’জন তলিয়ে যায়। উদ্ধার হওয়া দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই একজনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনাটি

মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল চার কিশোর! মর্মান্তিক মৃত্যু একজনের, নিখোঁজ ২

শেষ আপডেট: 31 May 2023 15:06

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দুপুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যাচ্ছিল চার কিশোর। স্থানীয়রা দেখতে পেয়ে দুজনকে উদ্ধার করতে পারলেও বাকি দু’জন তলিয়ে যায়। উদ্ধার হওয়া দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই একজনের মৃত্যু হয়েছে।

এই মর্মান্তিক ঘটনাটি আরামবাগের হরিণখোলা ২ পঞ্চায়েত চাতরা এলাকার। একজন অসুস্থ অবস্থায় আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। বাকি দু’জনের খোঁজে ডুবুরি নামানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় এক আত্মীয়র বাড়িতে এসেছিল ওই চার কিশোর। সেখানে মনসাপুজোর অনুষ্ঠান ছিল। ওই আত্মীয়ের বাড়ির কাছেই বয়ে গেছে মুণ্ডেশ্বরী নদী। দুপুরে সেখানেই স্নান করতে নেমেছিল তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাড়ের কাছেই নদীতে স্নান করছিল ওই চার কিশোর। আচমকাই তারা তলিয়ে যেতে থাকে। সেটা দেখে স্থানীয়রা ছুটে আসেন। তড়িঘড়ি নদীতে নেমে ওই চার কিশোরকে বাঁচানোর চেষ্টা করেন।

মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্ত্রীকে অপহরণ করিয়ে এনে বিবস্ত্র করে বেধড়ক মারল স্বামী! ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ৪


```