
শেষ আপডেট: 14 January 2023 12:51
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গভীর রাতে দু'টি শোরুমে জানালার রড কেটে প্রায় চার লক্ষ টাকা চুরি (Four lakhs rupees Loot) করল দুষ্কৃতীরা। সিসি ক্যামেরায় ধরা পড়ল সেই চুরির দৃশ্য।
বর্ধমান শহরের (Burdwan) ১৬ নম্বর ওয়ার্ডের মিরছোবা দক্ষিণ এলাকায় শুক্রবার রাত আড়াইটা নাগাদ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ব্যাটারি শোরুম ও একটি টায়ারের শোরুম রয়েছে। সেখানেই ঘটে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি। দোকানে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে দুই দুষ্কৃতী দোকানের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। বিভিন্ন জিনিসপত্র তন্নতন্ন করে খুঁজছে। দু'জনেরই মুখ খোলা।
টায়ারের শোরুমের মালিক শ্রীকান্ত পাল জানাচ্ছেন, রাত আড়াইটা নাগাদ দুষ্কৃতীরা জানালার রড কেটে ভিতরে ঢোকে। তার শোরুম থেকে প্রায় দু'লক্ষ টাকার মত ক্যাশ নিয়ে চম্পট তারা। পাশের ব্যাটারির শোরুমের কর্মচারী তুষার মিত্র জানান, তাদের দোকান থেকেও দু'লক্ষাধিক টাকা লুঠ হয়েছে। এখানেও জানালা কেটে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। শনিবার সকালে শোরুমগুলি খোলার পর বিষয়টি সামনে আসে।
পুলিশে খবর দেওয়া হয়। তদন্তে আসে বর্ধমান থানার পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ। শহরের ভিতর এমন চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
দিল্লির রাস্তায় পড়ে রয়েছে ছিন্নভিন্ন দেহ, সেখান থেকেই গ্রেফতার হয়েছিল দুই জঙ্গি!