Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

উস্তিতে বাসের জন্য অপেক্ষারত যাত্রীদের পিষে দি‌ল ট্রাক

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : বাসের অপেক্ষায় ছিলেন যাত্রীরা। আচমকাই উল্টোদিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের কালভার্টে। তারপর অপেক্ষারত যাত্রীদের নিয়ে ঢুকে পরে রাস্তার ধারে একটি টালির ব

উস্তিতে বাসের জন্য অপেক্ষারত যাত্রীদের পিষে দি‌ল ট্রাক

শেষ আপডেট: 22 July 2018 14:13

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা : বাসের অপেক্ষায় ছিলেন যাত্রীরা। আচমকাই উল্টোদিক থেকে প্রচণ্ড গতিতে ছুটে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারের কালভার্টে। তারপর অপেক্ষারত যাত্রীদের নিয়ে ঢুকে পরে রাস্তার ধারে একটি টালির বাড়ির মধ্যে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। উস্তি থানার শ্রীচন্দা মোড়ে এই দুর্ঘটনায় হতচকিত হযে পড়েন এলাকার মানুষ। পুলিশ সূত্রে  জানা গিয়েছে, ঘটনাস্থলেই  চারজন মারা যান। মৃতদের মধ্যে তিনজনের নাম শ্যামলী মণ্ডল, সমিতা মিস্ত্রি, কল্পনা সর্দার। একজনের পরিচয় এখনও জানা যায়নি। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে আমতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো নয়। অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে এম আর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

```