Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লাল ঝান্ডা উঠে যাচ্ছে, মুছে যাচ্ছে কাস্তে-হাতুড়ি, পতাকা বদলের পথে বামদল

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় কমিটিতে সিদ্ধান্ত করে ১৫ অগস্ট দলের সমস্ত দফতরে জাতীয় পতাকা (flag) তুলেছিল সিপিএম (cpm)। ইতিহাসে প্রথমবার আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনের ছাদে উড়েছিল ভারতের জাতীয় পতাকা। সেই পতাকা তুলেছিলেন বামফ্রন্ট চেয়ার

লাল ঝান্ডা উঠে যাচ্ছে, মুছে যাচ্ছে কাস্তে-হাতুড়ি, পতাকা বদলের পথে বামদল

শেষ আপডেট: 31 August 2021 14:57

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রীয় কমিটিতে সিদ্ধান্ত করে ১৫ অগস্ট দলের সমস্ত দফতরে জাতীয় পতাকা (flag) তুলেছিল সিপিএম (cpm)। ইতিহাসে প্রথমবার আলিমুদ্দিন স্ট্রিটের মুজফফর আহমেদ ভবনের ছাদে উড়েছিল ভারতের জাতীয় পতাকা। সেই পতাকা তুলেছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আরও পড়ুনঃ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন মনোজ মালব্য, আজই অবসর বীরেন্দ্রর এবার দলের পতাকাই বদলে দিতে চলেছে বামফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লক। প্রয়াত অশোক ঘোষ, কমল গুহদের পার্টির ঝান্ডা আর লাল নাও থাকতে পারে। রঙের পাশাপাশি পতাকার নকশাতেও বদল আনতে চলেছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক। ফরওয়ার্ড ব্লকের সাংগঠনিক পতাকার রং লাল। তার উপরে রয়েছে হলুদ-কালো ডোরা কাটা বাঘ। ঠিক বাঘের উপরে রয়েছে ছোট্ট একটি কাস্তে-হাতুড়ি। সারা পৃথিবীর কমিউনিস্ট পার্টির প্রতীক কাস্তে-হাতুড়ি। মূলত শ্রেণি-সম্পৃক্ততার লক্ষ্যেই কাস্তে-হাতুড়ি রাখা হয়েছিল ফরওয়ার্ড ব্লকের ফ্ল্যাগে। এবার তা বদলে যাওয়ার পথে। নেতাজি ১৯৩৯ সালে যে পতাকা তুলে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন সেই নকশাকেই দলের সাংগঠনিক পতাকা করতে চলেছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক। বাংলা কমিটির সাধারণ সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বলেছেন, এটা সর্বভারতীয় স্তরের বিষয়। এটা বাংলার সংগঠনের বিষয় নয়। তবে এই বাম নেতা মেনে নিয়েছেন, দলে পতাকা বদলের বিষয়ে প্রস্তাব এসেছে। তা যে নাকচ করা হচ্ছে বা হয়েছে তাও বলেননি তিনি। বরং বলেছেন, আগামী ডিসেম্বর মাসে ওড়িশার ভুবনেশ্বরে সর্বভারতীয় কমিটিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। অনেকের মতে, বাম দলগুলি এখন অনুধাবন করছে শ্রমিক শ্রেণির আন্তর্জাতিকতাবাদ দিয়ে বিপ্লবী রোমান্টিসিজম হতে পারে কিন্তু তা বাস্তব নয়। তাই জাতীয়তাবাদকেই আঁকড়ে ধরছে তারা। হতে পারে সেই ঝোঁক থেকেই পতাকা বদলের পথে হাঁটছে সারা ভারত ফরওয়ার্ড ব্লক। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```