দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট মাঠে বল হাতে ভেল্কি দেখিয়েছেন তিনি, সেই হাতে ক্যামেরা নিয়েও একই রকম সাবলীন অনিল কুম্বলে। অবসর ভেঙে ভারতীয় দলে এসে অধিনায়কত্ব করেছেন, ভারতীয় দলেলর কোচও ছিলেন। সম্প্রতি তিনি তাঁর টুইট হ্যান্ডেলে ছবি দিয়েছেন দুই বাঘের লড়াইয়ের।
টুইটে তিনি যা লিখেছেন তার মর্মার্থ হল, মায়া নামে এক বাঘিনী নিজের এলাকা রক্ষা করছিল।
https://twitter.com/anilkumble1074/status/1199574981870374912
তিনি মে মাসে তোলা ছবিও পোস্ট করেছেন তাঁর ভেরিফায়েড টুইট হ্যান্ডেল থেকে।
অনিল কুম্বলের টুইট দশ হাজারের বেশি লাইক হয়েছে, শেয়ার হয়েছে অন্তত ৬০০টি।
এমন সুন্দর ছবি প্রশংসিতও হয়েছে।
কোনও কোনও সেলিব্রিটি যখন বন্যপ্রাণী হত্যার অভিযোগ নিয়ে বিব্রত, তখন অনিল কুম্বলের মতো প্রাক্তন ক্রিকেটারের এই সব ছবি সাধারণ মানুষকে আরও সচেতন করবে সন্দেহ নেই।
https://twitter.com/anilkumble1074/status/1197104929388806144
ভারতে জীববৈচিত্র্য থাকলেও এখন অনেক প্রাণীর অস্তিত্বই সঙ্কটে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টেলিভিশন শো করেছেন ডিসকভারি চ্যানেলের জন্য, তার নাম ছিল ম্যান ভার্সেস ওয়াইল্ড। সেই শো করার ফলে ভারতের বন্যপ্রাণ নিয়ে সচেতনতা বাড়বে বলে আশা করা হচ্ছিল।
ভারতের বিভিন্ন অরণ্যে একসময় যথেষ্ট সংখ্যায় বাঘ ছিল। কিন্তু ক্রমেই বন কেটে বসতি বানানো, বাঘ শিকার করা প্রমোদে পরিণত হওয়া এবং বাঘের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ থেকে ওষুধ তৈরি হয় বলে যে জনশ্রুতি, তার জন্যও চোরা শিকারীরা বাঘ শিকার করে। তবে এখন বাঘের সংখ্যা আগের চেয়ে বেড়েছে।