Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

হাওড়ার ডোমজুড়ে রমরমিয়ে চলছে নকল সিমেন্টের কারখানা

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়ার ডোমজুড় থানা এলাকার ভাস্কুর বেলতলা। জগদীশপুর-ডোমজুড় রোডের এই এলাকায় রাস্তার পাশেই একটা পাঁচিল ঘেরা টালির চালের বড় ঘর। যেখানে দূর থেকে দেখা যায় সিমেন্টের ধুলো উড়তে। এলাকার লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এখানে

হাওড়ার ডোমজুড়ে রমরমিয়ে চলছে নকল সিমেন্টের কারখানা

শেষ আপডেট: 20 October 2019 17:52

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: হাওড়ার ডোমজুড় থানা এলাকার ভাস্কুর বেলতলা। জগদীশপুর-ডোমজুড় রোডের এই এলাকায় রাস্তার পাশেই একটা পাঁচিল ঘেরা টালির চালের বড় ঘর। যেখানে দূর থেকে দেখা যায় সিমেন্টের ধুলো উড়তে। এলাকার লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এখানে রমরমিয়ে চলছে নকল সিমেন্ট তৈরির কারবার। খবর পেয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম সেখানে। ধরা পড়ল সেই ছবি, যেখানে নামী কোম্পানির লেবেল লাগানো বস্তায় ভরা হচ্ছে সিমেন্ট। এরপর আমরা পৌঁছে গেছিলাম সেই স্পটে। ক্যামেরা আর বুম দেখে পালাতে শুরু করল সেই নকল সিমেন্টের কারিগররা। মাঠ পেরিয়ে তারা দৌড়ল যে যেদিকে পারল। এরপর আমরা গেলাম সেই কারখানায়। আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়ল, তা দেখে সত্যিই অবাক হয়ে যেতে হয়। চারিদিকে ছড়িয়ে রয়েছে নামী কোম্পানির লেবেল লাগানো সিমেন্টের বস্তা। কোনওটা ভর্তি, কোনটার বা মুখ খোলা। চুঙ্গি দিয়ে বস্তায় ঢোকানো হচ্ছে সিমেন্ট। ধাওযা করে আমরা আটকে ছিলাম একটা সিমেন্ট বোঝাই গাড়িকে, গাড়িটি ওই গুদাম থেকেই বেরিয়েছিল। গাড়ির চালকও স্বীকার করে নিলেন যে, তিনি সিমেন্ট নিয়েছেন ওই গুদাম থেকেই। দোকানে সেটি পৌঁছে দেবেন। কিন্তু প্রশ্ন হল, যদি সেটি যে নামী কোম্পানির সিমেন্টের গুদাম হয়, তাহলে সেখানে রিফিল কেন করা হবে। কেনই বা ক্যামেরা দেখে কর্মীরা পালিয়ে যাবে। পাশের একটি গুদামের দেখাশোনার দায়িত্বে থাকা এক কর্মী স্বীকার করেন যে এখানে সিমেন্ট তৈরি করা হয়। আর বিভিন্ন প্রকল্পে এই সিমেন্ট যায়। ডোমজুড়ের বিডিও রাজা ভৌমিককে প্রশ্ন করা হলে তিনি জানান, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। আপাতত পঞ্চায়েত প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে গুদামটি বন্ধ রাখার জন্য।

```