Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সুন্দরবনে খেতে পাচ্ছে না বাঘেরা! গভীর জঙ্গলে ১০০টি হরিণ ছাড়ল বন দফতর

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ১০০টি হরিণ (deer) ছাড়া হল সুন্দরবনের (Sundarbans) গভীর ম্যানগ্রোভ অরণ্যে। একটা-দু'টো নয়, একেবারে একশ'টা। এমনটাই জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন। যা দেখে স্বাভাবিকভ

সুন্দরবনে খেতে পাচ্ছে না বাঘেরা! গভীর জঙ্গলে ১০০টি হরিণ ছাড়ল বন দফতর

শেষ আপডেট: 25 March 2023 14:01

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: ১০০টি হরিণ (deer) ছাড়া হল সুন্দরবনের (Sundarbans) গভীর ম্যানগ্রোভ অরণ্যে। একটা-দু'টো নয়, একেবারে একশ'টা। এমনটাই জানিয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন। যা দেখে স্বাভাবিকভাবেই অনেকে প্রশ্ন তুলছেন, জঙ্গলে কি হরিণ কম পড়েছে?

ব্যাপারটা ঠিক তা নয়। আসলে এই ম্যানগ্রোভ অরণ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) অবাধ বিচরণ। ইদানিং দেখা যাচ্ছে, প্রায় দিনই জঙ্গল ছেড়ে লোকালয়ে বেরিয়ে আসছে রয়্যাল বেঙ্গল টাইগার। গ্রামাঞ্চলে বাঘের আনাগোনা অত্যাধিক হারে বেড়ে গিয়েছে। এমনকী খাঁড়িতে মাছ বা কাঁকড়া ধরতে গিয়ে অসংখ্য মৎস্যজীবি বাঘের আক্রমণে পড়ে আহত হচ্ছেন, মারাও যাচ্ছেন।

পরপর এমন ঘটনায় বন দফতর মনে করছে, সম্ভবত খাদ্য সঙ্কটের জেরেই জঙ্গল ছেড়ে বেরিয়ে আসছে বাঘ। আবার এটাও হতে পারে যে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। দু'টি মতামতই ঘোরাফেরা করছে বন দফতরের কর্মকর্তাদের মধ্যে। কিন্তু বাঘ পর্যাপ্ত খাবার পাচ্ছে না জঙ্গলে। তাই হয়তো খিদের তাড়নায় জঙ্গল ছেড়ে লোকালয়ে বেরিয়ে আসছে। যার ফল ভুগছেন গ্রামের গরিব-গুর্বো মানুষজন।

জঙ্গলে খাদ্যের রসদে ভাটা পড়ছে বলে ধরে নিয়েই ১০০টি হরিণ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর জোন্স জাস্টিন এ বিষয়ে জানিয়েছেন, "খুব সম্ভবত সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এটা খুবই ভাল। তাই বাঘেদের যাতে কোনওপ্রকার খাদ্যসঙ্কট না হয়, তাই এত হরিণ ছাড়া হল।"

স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, মাঝদিয়ায় উদ্ধার জোড়া মৃতদেহ


```