Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের বন দফতরে দুর্নীতির অভিযোগ, বনসৃজনের চারা সরবরাহে বেনিয়ম নিয়ে তদন্ত শুরু

দ্য ওয়াল ব্যুরো: বনসহায়ক পদে নিয়োগে কারচুপি হয়েছে বলে ভোট প্রচারে অভিযোগ তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের তির ছিল প্রাক্তন বনমন্ত্রী, পরে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার বনসৃজন প্রকল্পে

ফের বন দফতরে দুর্নীতির অভিযোগ, বনসৃজনের চারা সরবরাহে বেনিয়ম নিয়ে তদন্ত শুরু

শেষ আপডেট: 13 June 2021 04:43

দ্য ওয়াল ব্যুরো: বনসহায়ক পদে নিয়োগে কারচুপি হয়েছে বলে ভোট প্রচারে অভিযোগ তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযোগের তির ছিল প্রাক্তন বনমন্ত্রী, পরে বিজেপিতে যোগ দেওয়া রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার বনসৃজন প্রকল্পে জেলায় জেলায় চারা গাছ সরবরাহে বিস্তর বেনিয়মের অভিযোগ সামনে এসেছে। যা নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। গত ২৮ মে বন উন্নয়ন নিগমের দু’জন আধিকারিকের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানা গিয়েছে। চলতি মাসের ২৮ তারিখ নবান্নে রিপোর্ট জমা দেবে এই কমিটি। জানা গিয়েছে গত ২০১৯-২০ অর্থবর্ষে গ্রিন উইং প্রকল্পে এই চারা বিলির কথা ছিল। যে সময়ে এই বেনিয়ম হয়েছে বলে বলা হচ্ছে তখনও বনমন্ত্রী ছিলেন রাজীবই। কী হয়েছে? বলা হচ্ছে যে সংস্থাগুলিকে এর জন্য বরাত দেওয়া হয়েছিল তারা বরাদ্দকৃত চারা জেলায় জেলায় সরবরাহ করেনি। তা ছাড়া নার্সারির সঙ্গে যুক্ত নয় এমন সংস্থাকেও বরাত দেওয়া হয়েছিল বলে অভিযোগ। গোটাটাই তদন্ত করছে কমিটি। নতি সংস্থার প্রায় ৩০ কোটি টাকার বিল আটকে দিয়েছে বন দফতর। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আগে তদন্ত হবে, নবান্নের ছাড়পত্র আসবে, তারপর টাকা দেওয়া হবে। বনদফতর সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে এই ধরনের প্রকল্পের জন্যই টেন্ডার ডাকা হবে। তার আগে বাংলা, হিন্দি-সহ চারটি ভাষায় বিজ্ঞাপন দেওয়া হবে সংবাদমাধ্যমে। আমফানের সময়ে ভেঙে পড়া গাছ বিক্রি নিয়েও বনদফরের গাফিলতিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এখনও বহু গাছ বিক্রি হয়নি। নতুন বনমন্ত্রী এ ব্যাপারে দফতরকে সময় বেঁধে দিয়ে ঝড়ে পড়া গাছ বিক্রি করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, শপথগ্রহণের পর মন্ত্রিসভার প্রথম বৈঠক করেই জ্যোতিপ্রিয় গিয়েছিলেন অরণ্য ভবনে। সেদিনই সচিব সহ আধিকারিকদের নিয়ে বৈঠক করে বলেছিলেন, যা অনিয়ম হয়েছে সেসবের দ্রুত তদন্ত করতে হবে। এক মাস কাটতে না কাটতেই চারা দুর্নীতি নিয়ে বড় অভিযোগ সামনের এসে গেল।

```