Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউ ইয়ারের পিকনিক করতে গিয়ে দামোদরে তলিয়ে গেলেন হুগলির ফুটবলার

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দামোদরের চরে পিকনিক করতে গিয়ে নদীতে পড়ে তলিয়ে গেলেন বছর উনিশের এক তরুণ ( Footballer Drown At Damodar ) । নতুন বছরের শুরুর দিনেই এমন মর্মান্তিক ঘটনায় বিষাদের ছায়া ঘনিয়েছে ধনিয়াখলির ( DhaniyaKhali ) নিশ্চিতপুর এলাকা

নিউ ইয়ারের পিকনিক করতে গিয়ে দামোদরে তলিয়ে গেলেন হুগলির ফুটবলার

শেষ আপডেট: 1 January 2023 12:55

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: দামোদরের চরে পিকনিক করতে গিয়ে নদীতে পড়ে তলিয়ে গেলেন বছর উনিশের এক তরুণ ( Footballer Drown At Damodar ) । নতুন বছরের শুরুর দিনেই এমন মর্মান্তিক ঘটনায় বিষাদের ছায়া ঘনিয়েছে ধনিয়াখলির ( DhaniyaKhali ) নিশ্চিতপুর এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ধনিয়াখালির গোপীনগর এলাকা থেকে একদল যুবক দামোদরের চরে পিকনিক করতে গিয়েছিলেন। ওই দলে ছিলেন নীলাঞ্জন বসু। দুপুরে দামোদর নদে স্নান করতে নামেন তিনি। তখনই নদীতে তলিয়ে যান। এই ঘটনায় হইচই শুরু হয়ে যায় পিকনিক স্পটে। পিকনিক করতে আসা অন্যান্য পর্যটকরা সকলে মিলে খোঁজাখুঁজি শুরু করেন। পরে ধনিয়াখালির থানায় খবর দেন তাঁরা।

মালিকের ফোন চুরি করে তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ টাকা হাতিয়ে নিল কর্মী, গ্রেফতার অভিযুক্ত

যুবককে খুঁজে পেতে জাল ফেলা হয় নদীতে। ঘণ্টার পর ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়েও কোনও হদিশ মেলেনি নীলাঞ্জনের। পরে পুলিশ ডুবুরি নামিয়ে খোঁজ চালাবে বলে জানিয়েছে।

নীলাঞ্জনের বাবা প্রসেনজিৎ বসু জানিয়েছে, 'ছেলে ভাল ফুটবলার ছিল। কিন্তু সাঁতার জানত না। বন্ধুদের সঙ্গে দামোদরে চরে পিকনিকে যেতে বারণ করেছিলাম।'


```