Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূল বিধায়কের মায়ের নামে ফুটবল টুর্নামেন্ট, আয়োজনে ট্রাফিক পুলিশ! জোর বিতর্ক অন্ডালে

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল বিধায়কের মায়ের নামে ফুটবল টুর্নামেন্টের (Football tournament) আয়োজনে আসানসোল দুর্গাপুর পুলিশের অন্ডাল ট্রাফিক পুলিশ (Traffic Police)! যাকে ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে আসানসোলের স্থানীয় রাজনীতিতে। বিরোধীদের অ

তৃণমূল বিধায়কের মায়ের নামে ফুটবল টুর্নামেন্ট, আয়োজনে ট্রাফিক পুলিশ! জোর বিতর্ক অন্ডালে

শেষ আপডেট: 4 September 2023 15:24

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল বিধায়কের মায়ের নামে ফুটবল টুর্নামেন্টের (Football tournament) আয়োজনে আসানসোল দুর্গাপুর পুলিশের অন্ডাল ট্রাফিক পুলিশ (Traffic Police)! যাকে ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছে আসানসোলের স্থানীয় রাজনীতিতে।

বিরোধীদের অভিযোগ, পুলিশ শাসকের দলদাসে পরিণত হয়েছে। এঘটনা তারই প্রমাণ! অভিযোগ উড়িয়ে শাসকের দাবি, অহেতুক রাজনীতির গন্ধ খুঁজছে বিরোধীরা। তৃণমূলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, “ফুটবল টুর্নামেন্ট (Football tournament) খেলাই তো হচ্ছে। আসলে বিরোধীরা সবেতেই রাজনীতি খোঁজে। একারণেই বাংলার প্রতিটি ভোটে মানুষ ওদের জবাব দিচ্ছে।”

ট্রাফিক পুলিশের (Traffic Police) ব্যাখ্যা, আসানসোল দুর্গাপুর পুলিশের জন্মদিনের জন্যই এমন উদ্যোগ। এর মধ্যে কোনো রাজনীতি নেই।

ঘটনার সূত্রপাত, রবিবার অন্ডালের উখরা ফুটবল ময়দানে অন্ডাল ট্রাফিক পুলিশের উদ্যোগে (Football tournament) একটি ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। স্থানীয়দের মতে, এতদূর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু বিতর্কের শুরু ট্রাফিক পুলিশের ব্যানারকে। ব্যানারে লেখা রয়েছে, ‘পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর স্বর্গীয় মা বাসন্তী দেবীর স্মৃতির উদ্দেশ্যে বাসন্তী দেবী স্মৃতি কাপ মহিলা ফুটবল প্রতিযোগিতা। আয়োজক- অন্ডাল ট্রাফিক পুলিশ।’

ওই ব্যানারকে সামনে রেখেই পুলিশের বিরুদ্ধে ‘শাসকের দলদাসে’ পরিণত হওয়ার অভিযোগ এনেছে বিরোধীরা। তাঁদের বক্তব্য, “পুলিশ কেন আগ বাড়িয়ে নিজেদের ব্যানারে তৃণমূল বিধায়কের স্বর্গীয় মায়ের নামে টুর্নামেন্টের কথা লিখতে গেল? এর নামই তো শাসকের দলদাস।” যদিও আসানসোল দুর্গাপুর পুলিশের অন্ডাল ট্রাফিক পুলিশের আধিকারিক মহম্মদ আলির দাবি, “এর মধ্যে কোনো রাজনীতি নেই। আসানসোল দুর্গাপুর পুলিশের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে এই ধরণের একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।”

আরও পড়ুন: ডিএ দেওয়ার মুরোদ নেই অথচ দুর্গাপুজোয় ৪০০ কোটি! ফের আন্দোলনে যৌথমঞ্চ


```