Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

খেলা হবে দিবসে হাবরায় হাতাহাতি, রক্তাক্ত গোলকিপার, স্ট্রাইকার, ডিফেন্ডার

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: খেলা হবে দিবসে, একটু বেশিই খেলা হয়ে গেল। খেলা শেষের পরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দু’দলের খেলোয়াড়রা। তাতে আহত হলেন গোলকিপার, স্ট্রাইকার ও ডিফেন্ডার। হাবরার সেন্ট্রাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে 'গোল

খেলা হবে দিবসে হাবরায় হাতাহাতি, রক্তাক্ত গোলকিপার, স্ট্রাইকার, ডিফেন্ডার

শেষ আপডেট: 16 August 2023 14:45

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: খেলা হবে দিবসে, একটু বেশিই খেলা হয়ে গেল। খেলা শেষের পরে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন দু’দলের খেলোয়াড়রা। তাতে আহত হলেন গোলকিপার, স্ট্রাইকার ও ডিফেন্ডার।

হাবরার সেন্ট্রাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে 'গোল্ড কাপ' ফুটবল প্রতিযোগিতা (Football Match) চলছিল। হাবরা (Habra) পুরসভা ও টুর্নামেন্টের আয়োজন করেছিল। আটটি দলকে নিয়ে নক আউট টুর্নামেন্ট। তা নিয়েই এদিন বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাবরায়।

প্রথম পর্বের তৃতীয় খেলাতে মুখোমুখি হয়েছিল অশোকনগর নবোদয় ফুটবল কোচিং সেন্টার ও হাবরা যুব মিলন সংঘ। এই খেলা (Football Match) ঘিরে মাঠে ছিল টান টান উত্তেজনা। নির্ধারিত সময়ে ১-০ গোলে জয়লাভ করে নবোদয় কোচিং সেন্টার। খেলা শেষের বাঁশি বেজে ওঠে। এর পরেই দুই দলের খেলোয়াড়রা এক অপরের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সঙ্গে সঙ্গে দুই দলের সমর্থকরা মাঠে ছুটে যান। তাঁরাও মারপিটে জড়িয়ে পড়েন। পরে অবশ্য পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

নবোদয় কোচিং সেন্টারের সদস্যদের অভিযোগ, তাঁরা এক গোলে জিতেছেন দেখে প্রতিদ্বন্দ্বী দলের কয়েকজন সদস্য তাঁদের দিকে তেড়ে আসে। গালামন্দ করে। গোলকিপার, স্ট্রাইকার, ডিফেন্ডারকে ধরে ব্যাপক মারধর করে। সেই সময়ে দলের সদস্যদের বাঁচাতে তাঁরা ছুটে গেছিলেন।
উদ্যোক্তারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় খেলা হবে দিবসে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। এই ঘটনায় বিশৃঙ্খলা ছড়িয়ে ছিল ঠিকই। কিন্তু পরে সমস্ত কিছু সামলে নেওয়া হয়। খেলা নির্বিঘ্নেই শেষ হয়েছে।

আরও পড়ুন: জাল নথি দিয়ে বাবার স্কুলে ছেলের চাকরি! আদালতে হাজিরার আগে শিক্ষা দফতরকে চিঠি সিআইডির


```