Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খাদ্য দফতরে চাকরির নামে প্রতারণা! মন্ত্রীর নাম করে টাকা নেওয়ার অভিযোগ হাবরার পরিবারের

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সরকারের চাকরি দেওয়া নিয়ে দুর্নীতি, কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ সরগরম বাংলা। প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি দুর্নীতিতে আপাতত ইডি হেফাজএ রয়েছেন। এরমধ্যেই এবার খাদ্য দফতর

খাদ্য দফতরে চাকরির নামে প্রতারণা! মন্ত্রীর নাম করে টাকা নেওয়ার অভিযোগ হাবরার পরিবারের

শেষ আপডেট: 27 July 2022 12:53

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল সরকারের চাকরি দেওয়া নিয়ে দুর্নীতি, কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ সরগরম বাংলা। প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এসএসসি দুর্নীতিতে আপাতত ইডি হেফাজএ রয়েছেন। এরমধ্যেই এবার খাদ্য দফতরের চাকরি দুর্নীতি নিয়ে নতুন অভিযোগ উঠল।

খাদ্য দফতরের (Food Corporation) এস আই পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৮ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার মতো চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallik) এক ঘনিষ্ঠের বিরুদ্ধে।

জ্যোতিপ্রিয়র নাম করে হাবরার এক তৃণমূল কর্মী অমিত সাহা ওরফে ফেলার বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ করেছে একটি পরিবার। তাদের দাবি, খাদ্য দফতরের এস আই পদে ওই পরিবারের মেয়েকে চাকরি করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অমিত সাহা তাঁদের বলেছিল, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক খোদ এই চাকরি করিয়ে দেবেন। এই বলে ওই পরিবারের কাছ থেকে চেকে ও ক্যাশে ধাপে ধাপে আট লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

হাবরার ওই পরিবার কার্যত নিঃস্ব হতে বসেছে। তাদের বক্তব্য, নিজেদের ব্যাঙ্ক ব্যালান্স শূন্য করে, মেয়ের বিয়ের সব গয়না বিক্রি করে তৃণমূলের ফেলাকে টাকা দেন তাঁরা।

এরপর ওই পরিবার হাবরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযুক্ত অমিত সাহাকে থানায় ডেকে পাঠায় পুলিশ। পরিবারের দাবি, গত বছর পুলিশের সামনে বসে একটা মুচলেখা দেয় অমিত। মুচলেখার বয়ান অনুযায়ী, আট মাসের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল অমিত। বছর ঘুরতে চললেও টাকা মেলেনি।

ওই পরিবারের অভিযোগ, তাঁরা মন্ত্রী জ্যোর্তিপ্রিয় মল্লিকের সঙ্গেও দেখা করেন। জানান সবকিছু। কিন্তু তাঁদের কথায় আমলই দেননি মন্ত্রী। যদিও এ ব্যাপারে জ্যোতিপ্রিয়র কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হেডমাস্টারকে রাস্তায় ফেলে মার! অভিযোগ, স্কুল তৈরির জন্য কাটমানি দেননি তৃণমূলকে


```