
শেষ আপডেট: 22 December 2022 12:55
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: পাঁচ বছরের সন্তান কঠিন লিভারের অসুখে ভুগছে ( Liver Transplant ) । প্রতিস্থাপনের জন্য চাই প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা। কিন্তু ট্রেনে হকারি ( Hawker ) করে কীভাবে এত টাকা জোগার করবেন ভেবে কুলকিনারা পাচ্ছেন না বসিরহাটের ( Basirhat ) বাসিন্দা রাকেশ অধিকারী। তাই বাংলানী গ্রাম পঞ্চায়েতের মালঙ্গ পাড়ার বাড়িতে একমাত্র সন্তানের মৃত্যুর দিন গুনছেন রাকেশ ও তাঁর স্ত্রী।
চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন, এই অবস্থায় ছোট্ট ঋক ২৯ দিনের বেশি বাঁচতে পারবে না। তাকে বাঁচাতে গেলে লিভারের প্রতিস্থাপন প্রয়োজন।
মেদিনীপুরে খড়্গপুর সংক্রমণ! চেয়ারম্যানের বিরুদ্ধে অভিষেককে চিঠি ১১ তৃণমূল কাউন্সিলরের
রাকেশ জানিয়েছেন, তিনি হকারি করে সংসার চালান। কোনও রকমে টাকা পয়সা জোগার করে চিকিৎসার জন্য ছেলেকে ভেলোরে নিয়ে গিয়েছিলেন। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেছেন ঋকের লিভার প্রতিস্থাপন করা ছাড়া কোনও রাস্তাই আর খোলা নেই। ছেলেকে পুরোপুরি সুস্থ করে তুলতে প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকার প্রয়োজন রয়েছে।
অসহায় হয়ে চোখের সামনে সন্তানের মৃত্যুর দিন গোনার কষ্ট কুড়ে কুড়ে খাচ্ছে পিয়ালীকে। ছেলের কথা বলতে বলতে কেঁদে ফেলছেন তিনি। তাঁর আশা কেউ যদি ছেলের চিকিৎসার জন্য আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেয়। প্রশাসন, সরকারের কাছেও তিনি একই আবেদন জানিয়েছেন।
ঋকের চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য যোগাযোগের নম্বর 9593556749, Paytm, Google বা Phone Pay করার সুযোগও রয়েছে এই নম্বরে। ACCOUNT NUMBER- 33469742560- IFC CODE -SBIN0003928- CIF - 87061764072।