Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মাঝ সমুদ্রে আটকে থাকা বিকল ট্রলার থেকে মৎসজীবীদের উদ্ধার

দ্য ওয়াল ব্যুরো: মাছ ধরতে ট্রলার (Trawler) নিয়ে মাঝ সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন মৎসজীবীরা। কিন্তু দিঘা উপকূল থেকে ৭০ কিলোমিটার যেতে না যেতেই ভেঙে যায় ট্রলারে ব্লেড। বিকল অবস্থায় সমুদ্রের মাঝেই ভাসতে থাকে ট্রলারটি। হলদিয়া উপকূলরক্ষী বা

মাঝ সমুদ্রে আটকে থাকা বিকল ট্রলার থেকে মৎসজীবীদের উদ্ধার

শেষ আপডেট: 12 September 2021 16:39

দ্য ওয়াল ব্যুরো: মাছ ধরতে ট্রলার (Trawler) নিয়ে মাঝ সমুদ্রের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন মৎসজীবীরা। কিন্তু দিঘা উপকূল থেকে ৭০ কিলোমিটার যেতে না যেতেই ভেঙে যায় ট্রলারে ব্লেড। বিকল অবস্থায় সমুদ্রের মাঝেই ভাসতে থাকে ট্রলারটি। হলদিয়া উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় ট্রলার থেকে মৎসজীবীদের উদ্ধার করা হয়। কোস্ট গার্ড সূত্রে খবর, ওই ট্রলারটি বিকল হয়ে মাঝ সমুদ্রে আটকে পড়ার খবর পায় মৎস্য দফতরের অফিসাররা। তৎক্ষনাৎ হলদিয়া কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করা হয়। কোথায় আটকে আছে ট্রলারটি তার লোকেশন, ট্রলারের নাম সহ যাবতীয় তথ্য সরবরাহ করা হয় কোস্ট গার্ডকে। সেই তথ্যের ওপর ভর করেই উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ পৌঁছায় ঘটনাস্থলে। সেখানে থেকে ট্রলারটিকে বেঁধে মৎসজীবীদের উদ্ধার করেন রক্ষীরা। ট্রালারটিকে নিয়ে আসার ও চেষ্টা করা হচ্ছে। আরও পড়ুনঃ ভ্যাকসিনের অভাব, সোমবার থেকে কলকাতায় বন্ধ কোভ্যাক্সিনের টিকাকরণ জানা গেছে, ট্রলারে থাকা ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। তাদের নিয়ে রাতে হলদিয়ায় কোস্ট গার্ডের জেটিতে পৌঁছাবে উদ্ধারকারী জাহাজটি। নিম্নচাপের কারণে এখন সমুদ্র উত্তাল। সব ট্রলারই ফিরে আসছে। যান্ত্রিক ত্রুটির কারণে ওই ট্রলার আটকে পড়েছিল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```