Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মমতার নয়া প্রকল্প ‘মৎস্যজীবী বন্ধু’, কারা, কী সুবিধা পাবেন

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার বুধবার বাজেটে (State Budget) রাজ্যের মৎস্যজীবী এবং কর্মহীন তরুণ সমাজের জন্য নতুন দুটি প্রকল্প ঘোষণা করেছে। একটি প্রকল্পের নাম ‘মৎস্যজীবী বন্ধু (মৃত্যুজনিত ক্ষতিপূরণ) (Fisher

মমতার নয়া প্রকল্প ‘মৎস্যজীবী বন্ধু’, কারা, কী সুবিধা পাবেন

শেষ আপডেট: 15 February 2023 11:07

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার বুধবার বাজেটে (State Budget) রাজ্যের মৎস্যজীবী এবং কর্মহীন তরুণ সমাজের জন্য নতুন দুটি প্রকল্প ঘোষণা করেছে। একটি প্রকল্পের নাম ‘মৎস্যজীবী বন্ধু (মৃত্যুজনিত ক্ষতিপূরণ) (Fishermen Friends)। অপরটি ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’।

অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, প্রথম প্রকল্পে কোনও মৎস্যজীবীর মৃত্যুর পর তাঁর নিকটজনকে সরকার এককালীন দু'লাখ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। এই খাতে বাজেটে ৩০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

দ্বিতীয় প্রকল্পটিতে ১৮ থেকে ৪৫ বছর বয়য় পর্যন্ত বেকার যুবক-যুবতীরা স্বনিযুক্ত ক্ষুদ্র উদ্যোগ চালুর জন্য ব্যাঙ্ক থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। রাজ্য সরকার প্রকল্পে ১০ শতাংশ মার্জিন মানি হিসাবে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেবে।

এছাড়া প্রকল্প ব্যয়ের ১৫ শতাংশ পর্যন্ত গ্যারান্টি দেবে সরকার। অর্থমন্ত্রী এই খাতে ৩৫০ কোটি টাকা বরাদ্দ রেখেছেন। রাজ্য সরকারের বক্তব্য, এরফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। কীভাবে এই প্রকল্প দুটির সুবিধা মিলবে তা পরে জানাবে সরকার।

মৎস্যজীবী বন্ধু প্রকল্পের সুবিধা পেতে হলে বয়স হতে হবে ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। স্বাভাবিক বা দুর্ঘটনাজনিত মৃত্যু, দুই ক্ষেত্রেই এই সুবিধা মিলবে। প্রসঙ্গত, সাধারণ কৃষকদের জন্য আগেই একই সুবিধা প্রদানে কৃষক-বন্ধু প্রকল্প চালু করা হয়েছে।

বিধানসভায় ‘ভুয়ো বিধায়ক’, আটক করল হেয়ার স্ট্রিট থানার পুলিশ


```