Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সংগঠনের সভাপতি নেই, টিএমসিপি-র এমন প্রতিষ্ঠা দিবস এই প্রথম

দ্য ওয়াল ব্যুরো: কলেজে ভর্তি সিন্ডিকেটের অভিযোগে এক মাস আগে জয়া দত্তকে ছাত্র পরিষদের সভানেত্রী পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্য ওয়ালে তার পরই লেখা হয়েছিল, ওই পদে এখনই কাউকে বসাতে চাইছেন না তৃণমূলনেত্রী ও যুব তৃণমূল সভাপতি অ

সংগঠনের সভাপতি নেই, টিএমসিপি-র এমন প্রতিষ্ঠা দিবস এই প্রথম

শেষ আপডেট: 4 August 2018 10:16

দ্য ওয়াল ব্যুরোকলেজে ভর্তি সিন্ডিকেটের অভিযোগে এক মাস আগে জয়া দত্তকে ছাত্র পরিষদের সভানেত্রী পদ থেকে সরিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্য ওয়ালে তার পরই লেখা হয়েছিল, ওই পদে এখনই কাউকে বসাতে চাইছেন না তৃণমূলনেত্রী ও যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী ২৮ অগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানও হতে পারে সভাপতি ছাড়াই। হলও তাই। প্রতিষ্ঠা দিবসের আয়োজনের জন্য শনিবার প্রস্তুতি বৈঠক ছিল তৃণমূল ভবনে। তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও দলীয় তরফে ছাত্র সংগঠনের পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায় এ দিন টিএমসিপি রাজ্য ও জেলা সংগঠনের নেতাদের সঙ্গে সেখানে আলোচনা করেন। সূত্রের মতে, ওই বৈঠকেই জানিয়ে দেওয়া হয়, প্রতিষ্ঠা দিবসের আগে টিএমসিপি সভাপতি নিয়োগ করা হবে না।

আরও পড়ুন: সভাপতি ছাড়াই এ বার টিএমসিপি প্রতিষ্ঠা দিবস? জল্পনা বাড়ল নোটিসে

এ দিনের বৈঠকের পর টিএমসিপি-র একটি সূত্র দাবি করছে, ২৮ অগস্ট গান্ধী মূর্তির পাদদেশে প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে নতুন সভাপতির নাম ঘোষণা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দলের শীর্ষ সূত্র জানাচ্ছে, সে রকম এখনই বলা যাচ্ছে না। জয়াকে দলের সভানেত্রী পদে নিয়োগ করে মমতা-অভিষেকের অভিজ্ঞতা ভাল নয়। দল তার পুনরাবৃত্তি চায় না। সেই জন্য দেখে শুনে লোকসভা ভোটের আগে কাউকে সভাপতি পদে বসানোর পক্ষে তাঁরা। শনিবারের বৈঠকে দলের সদ্য প্রাক্তন সভানেত্রী জয়া দত্তও উপস্থিত ছিলেন। একটি ছবিতে তাঁকে ডায়াসের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। উল্লেখযোগ্য হল, সুব্রত বক্সী, অভিষেকদের পাশে ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি অশোক রুদ্রকে কিন্তু বসতে দেওয়া হয়েছিল। কিন্তু উল্লেখযোগ্য ভাবে এক সারিতে বসতে দেওয়া দূরস্থান, জয়ার নাম মুখে পর্যন্ত আনেননি অভিষেক।

```