Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

‘বুথে এসে পৌঁছেছি, পালা করে শাসিয়ে যাচ্ছে, দূরে সাক্ষীগোপালের মতো দাঁড়িয়ে সবেধন হোমগার্ড’

দ্য ওয়াল ব্যুরো: শনিবার পঞ্চায়েত ভোট (Panchayat Election 20223)। তার আগে শুক্রবার দুপুর থেকেই বুথে বুথে পৌঁছে গেছেন প্রিসাইডিং অফিসার, ভোট কর্মীরা। কেউ স্কুলের মাস্টারমশাই, কেউ সরকারি অফিসের করণিক বা অধস্তন কর্মচারী। শুক্রবার এমনই একজন

‘বুথে এসে পৌঁছেছি, পালা করে শাসিয়ে যাচ্ছে, দূরে সাক্ষীগোপালের মতো দাঁড়িয়ে সবেধন হোমগার্ড’

শেষ আপডেট: 7 July 2023 16:39

দ্য ওয়াল ব্যুরো: শনিবার পঞ্চায়েত ভোট (Panchayat Election 20223)। তার আগে শুক্রবার দুপুর থেকেই বুথে বুথে পৌঁছে গেছেন প্রিসাইডিং অফিসার, ভোট কর্মীরা। কেউ স্কুলের মাস্টারমশাই, কেউ সরকারি অফিসের করণিক বা অধস্তন কর্মচারী।

শুক্রবার এমনই একজন পোলিং অফিসারের (presiding officer) ফোন এল দ্য ওয়াল-এর সাংবাদিকের কাছে। তাঁর নিরাপত্তার স্বার্থেই বুথের নম্বর ও তাঁর নাম প্রকাশ করা হচ্ছে না। বললেন, “মগরাহাটে এসেছি। আমি থার্ড পোলিং অফিসার। সঙ্গে রয়েছেন প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার ও ফোর্থ পোলিং অফিসার। ওঁদের নামও বলছি না। বুঝতেই পারছেন তো…। আমাদের পাঁচ জনের ডিউটি পড়েছে এই বুথে”।

তার পর?

জানালেন, “এসে পৌঁছনোর পর মনে হল, যেন ভিন গ্রহ থেকে এসেছি। দূর থেকে কেউ কেউ উঁকিঝুকি মেরে চলে যাচ্ছে। তার পর পালা করে আসা শুরু হল রাজনৈতিক দলের লোকজনের। কমবেশি শাসিয়ে যাচ্ছে তারা। এ এসে বলে যাচ্ছে ওদের কথা শুনবেন না, ও এসে বলে গেল শাসক দলের কথা শুনে চললেই হবে?”

এ কথা শুনে স্বাভাবিক প্রশ্ন উঠতে পারে, বুথে (Panchayat Election 20223) পাহারা নেই? কেন্দ্রীয় বাহিনী? সিআরপিএফ বা বিএসএফ? বা সশস্ত্র কোনও পুলিশ?

প্রিসাইডিং অফিসার জানালেন, বস্তুত এই প্রশ্নটা বিরোধী দলের প্রার্থীর লোকজনও এসে করে যাচ্ছেন। এক করে আসছেন, আর বলছেন, “কেন্দ্রীয় বাহিনী কোথায় দাদা? ওঁদের না নিয়েই আপনারা চলে এলেন?”

এই পোলিং অফিসার প্রাইমারি স্কুলের শিক্ষক। বুথে নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে বললেন, “কোথায় পুলিশ আর কোথায় কেন্দ্রীয় বাহিনী। একজন হোমগার্ড দাঁড়িয়ে রয়েছেন সাক্ষীগোপালের মতো, তাঁর সঙ্গে কোনও আগ্নেয়াস্ত্র নেই। কাঁধের ব্যাচে লেখা রয়েছে কেএইচজি। মানে কলকাতা পুলিশ হোমগার্ড”।

মগরাহাটের এই বুথের অফিসারদের কপাল ভাল থাকলে রাতে সশস্ত্র পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাওয়ার কথা। নইলে কাল সকালে পৌঁছবে। কেন্দ্রীয় বাহিনী পৌঁছবেই কিনা তা অবশ্য হলফ করে বলা যায় না। তবে অন্তত একজন সশস্ত্র পুলিশ পৌঁছে যাওয়ার কথা। বললেন, ‘চিন্তা এখন একটাই। রাতটা ভালয় ভালয় কেটে গেলে হয়।’

কেন্দ্রীয় বাহিনী কোথায়, কমিশনের কন্ট্রোল রুমে সাধারণ মানুষের একটাই প্রশ্ন!


```