Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাসন্তীতে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে গুলি, নিহত ১

দ্য ওয়াল ব্যুরো: শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠলে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। স্থানীয় আমঝাড়া গ্রামপঞ্চায়েতের ৮ নম্বর খড়িমাচান এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে গুলিতে এক জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন অন্তত তিন জন। ন

বাসন্তীতে শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে গুলি, নিহত ১

শেষ আপডেট: 28 December 2019 09:51

দ্য ওয়াল ব্যুরো: শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠলে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী। স্থানীয় আমঝাড়া গ্রামপঞ্চায়েতের ৮ নম্বর খড়িমাচান এলাকায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষে গুলিতে এক জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন অন্তত তিন জন। নিহতের নাম রহিম শেখ (৪৫)। সূত্রের খবর, শুক্রবার রাতে স্থানীয় বাজার থেকে বাড়িতে ফিরছিলেন কাপড় ব্যবসায়ী তথা যুব তৃণমূলকর্মী রহিম শেখ। অভিযোগ সেই সময় বাবলু গায়েন, রাজ্জাক গায়েন, হানিফ শেখ-সহ জনা তিরিশেক লোক রহিমকে তুলে নিয়ে যায়। প্রথমে তাঁকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। পরে তাঁর পায়ে তারা একাধিক গুলি করে। দুষ্কৃতীরা সকলেই তৃণমূল কর্মী বলে অভিযোগ। রহিমকে বাঁচাতে গেলে তিন জন যুব তৃণমূলকর্মী সেখানে হাজির হন। তাঁদের নাম এসার আলি শেখ, কুতুবউদ্দিন শেখ ও কাশেম শেখ। তাঁরা তিনজন গুরুতর আহত হন। রহিমের পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে রহিমের দাদা কাশেম শেখ নিখোঁজ ছিলেন। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় খুঁজে পাওয়া যায়। চিকিৎসার জন্য কাশেমকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে রহিম শেখকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা রহিম শেখকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের স্ত্রী আকলিমা শেখ ও ছেলে আজহার শেখের অভিযোগ, “যুব তৃণমূল করার অপরাধে তৃণমূল দুষ্কৃতীরা এমন কাণ্ড করেছে। দুষ্কৃতীদের গ্রেফতার করে অবিলম্বে শাস্তি দিক পুলিশ প্রশাসন।” এই ঘটনার পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমঝাড়ায় পুলিশ মোতায়েন করা হয়। বাসন্তীতে শুক্রবার রাতে যুব তৃণমূল কর্মী রহিম শেখ খুনের প্রতিবাদে এবং অভিযুক্ত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে শনিবার বাসন্তীর শিমুলতলায় রাস্তা অবরোধ করে যুব তৃণমূল। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। পরে বারুইপুরের পুলিশ সুপার রাশিদ মুনির খানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে অবরোধকারীদের হটিয়ে দেয়। বাসন্তী এলাকায় এর আগেও বেশ কয়েকবার রাজনৈতিক সংঘর্ষ হয়েছে। মূল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এখানে লড়াই যুব তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছেন দলের অন্দরে যেন কোনও দ্বন্দ্ব না থাকে, কোনও মতানৈক্য থাকলে তা মিটিয়ে নিতে। তাঁর আবেদনের পরেও অবশ্য ছবিটা বদলায়নি বাসন্তীতে। এই ঘটনাই তার প্রমাণ। এ ব্যাপারে তৃণমূল কংগ্রেসের কেউ কোনও কথা বলতে চাননি। তাঁদের ফোন করা হলেও ফোন ধরেননি।

```