গুলিতে জখম সীমান্তের দুই বাসিন্দা, অভিযোগ গুলি ছুড়েছে বিএসএফ
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: গোয়ালপোখরে ভারত বাংলাদেশ সীমান্তে বৃহস্পতিবার রাতে গুলিতে জখম হলেন দুই ব্যক্তি। তাঁদের পরিবারের অভিযোগ, বিএসএফের ছোড়া গুলিতেই জখম হয়েছেন তাঁরা। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার সুপার।
ভা
শেষ আপডেট: 16 January 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: গোয়ালপোখরে ভারত বাংলাদেশ সীমান্তে বৃহস্পতিবার রাতে গুলিতে জখম হলেন দুই ব্যক্তি। তাঁদের পরিবারের অভিযোগ, বিএসএফের ছোড়া গুলিতেই জখম হয়েছেন তাঁরা। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার সুপার।
ভারত বাংলাদেশ সীমান্ত দেবীগঞ্জ এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে গুলিবিদ্ধ ওই দুই ব্যক্তিকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে তাঁদের নাম গোপাল বিশ্বাস ও মহম্মদ হবিবুর। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। তাই ইসলামপুর হাসপাতাল থেকে তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতাল স্থানান্তরিত করা হয়েছে।
দুজনের বাড়ির লোকের অভিযোগ, রাতে নিজেদের বাড়ির কাছে বসে তাস খেলছিলেন তাঁরা। এ সময় বিএসএফ তাদের উপর আচমকা গুলি চালায়। আওয়াজ পেয়ে ছুটে আসেন পড়শিরা। তাঁরাই দুজনকে হাসপাতালে নিয়ে যায়।

ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার শচীন মক্কর ফোনে জানিয়েছেন, গুলি চালনার একটি ঘটনা ঘটেছে। দুই ব্যক্তি গুলিতে আহত হয়েছেন। এই ব্যাপারে তাদের পরিবারের পক্ষ থেকে বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ অনুযায়ী তদন্ত শুরু করেছে। বিএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।