Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

বক্সিরহাটে যেন বায়োস্কোপ! আগে গরু পাচারকারী, শূন্যে গুলি ছুড়তে ছুড়তে পিছে ধাওয়া করছে পুলিশ

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ভরা বাজারের মধ্যে দিয়ে পড়িমরি করে ছুটে চলেছে এক ব্যক্তি। পিছনে ধাওয়া করছে আরও কয়েকজন। আচমকাই গুলির বিকট আওয়াজ। একবার..দু’বার..তিনবার। ভড়কে গিয়ে মাটিতে পড়ে ফের উঠে দৌড় লাগাল সেই ব্যক্তি। পিছনে ছুটে আসছে বিরাট এ

বক্সিরহাটে যেন বায়োস্কোপ! আগে গরু পাচারকারী, শূন্যে গুলি ছুড়তে ছুড়তে পিছে ধাওয়া করছে পুলিশ

শেষ আপডেট: 1 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ভরা বাজারের মধ্যে দিয়ে পড়িমরি করে ছুটে চলেছে এক ব্যক্তি। পিছনে ধাওয়া করছে আরও কয়েকজন। আচমকাই গুলির বিকট আওয়াজ। একবার..দু’বার..তিনবার। ভড়কে গিয়ে মাটিতে পড়ে ফের উঠে দৌড় লাগাল সেই ব্যক্তি। পিছনে ছুটে আসছে বিরাট একটা দল। আবারও গুলি। ভরদুপুরে তুফানগঞ্জের বক্সিরহাটে ঠিক যেন সিনেমার শ্যুটিং দেখলেন এলাকার বাসিন্দারা। ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে অসম-বাংলা সীমান্তের বক্সিরহাটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরের দিকে বাজার এলাকায় যাঁরা ছিলেন তাঁরা এমন ঘটনা দেখে দৌড় শুরু করেন। অনেকেই কাছেপিঠের বাড়িতে ঢুকে আশ্রয় নেন। আতঙ্কে চিৎকার-চেঁচামেটি শুরু হয়ে যায়। মোট সাত রাউন্ড গুলি চলেছিল বাজার এলাকায়। শেষে লোকটিকে ধরে ফেলে পিছনে ধাওয়া করে আসা দলটা। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি গরু পাচারকারী। তাকে অনেকদিন ধরেই খুঁজছিল পুলিশ। অসমের দিক থেকে এ দিন তার বক্সিরহাটে আসার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে, আগে থেকেই ফাঁদ পেতে রেখেছিল পুলিশ। জানা গেছে, অসম পুলিশেরই কয়েকজন সাদা পোশাকে সীমান্তের কাছে ঘোরাঘুরি করছিলেন। ওই ব্যক্তিকে দেখেই তার পিছু নেয়।  ছুটতে শুরু করে ওই ব্যক্তিও। তাকে থামাতে শূন্যে গুলি ছোড়ে পুলিশ। তদন্তকারীরা জনিয়েছেন, সীমান্তে গরু পাচারের ঘটনা দিন দিন বাড়ছে। ধৃতকে জেরা করে বাকিদের খোঁজ চালানো হবে।

```