Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুহুর্মুহু বোমা ভাটপাড়া ফাঁড়ির নাকের ডগায়, কাঁকিনাড়ায় চলল গুলি

দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়া আছে ভাটপাড়াতেই। শুক্রবারের প্রভু সাউ-এর মৃত্যু, ফুটবল খেলাকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের অশান্ত ভাটপাড়া এবং কাঁকিনাড়া। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলে বোমাবাজি। মুহুর্মুহু বোমা পড়ল

মুহুর্মুহু বোমা ভাটপাড়া ফাঁড়ির নাকের ডগায়, কাঁকিনাড়ায় চলল গুলি

শেষ আপডেট: 12 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ভাটপাড়া আছে ভাটপাড়াতেই। শুক্রবারের প্রভু সাউ-এর মৃত্যু, ফুটবল খেলাকে কেন্দ্র করে বোমাবাজির ঘটনার চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই ফের অশান্ত ভাটপাড়া এবং কাঁকিনাড়া। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে চলে বোমাবাজি। মুহুর্মুহু বোমা পড়ল ভাটপাড়া ফাঁড়ির সামনে। কাঁকিনাড়া ৪ ও ৫ নম্বর রেল গেটের কাছে চলল গুলিও। গোটা ঘটনায় চার জন গুরুতর জখম। তাঁদের ভর্তি করা হয়েছে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে। এলাকায় পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। চলছে তল্লাশি। শুক্রবারই একটি আবাসনে দুষ্কৃতী ধরতে গিয়ে গোলাগুলির মধ্যে পড়তে হয়েছিল পুলিশকে। পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় প্রভু সাউ নামের ওই যুবকের। তারপর ফের সম্মিলনী ক্লাবের ফুটবল খেলাকে কেন্দ্র করে বোমাবাজি চলে কাটাডাঙা এলাকায়। এ দিন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং বলেছেন, পুলিশ তাড়া করে ওই যুবককে গুলি করেছে। পুলিশের জন্যই প্রতিদিন অশান্তি হচ্ছে এলাকায়। পাল্টা খাদ্যমন্ত্রী তথা উত্তর চব্বিশ পরগনার তৃণমূল জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন, অর্জুন বাহিনী ভাটপাড়াকে মুক্তাঞ্চল করতে চাইছে। পুলিশ বাধা দিচ্ছে বলেই এত রাগ। ১৯ মে বিকেল থেকেই আগুন জ্বলছে ভাটপাড়ায়। দুষ্কৃতী ও পুলিশের সংঘর্ষের মাঝে পড়ে গত মাসে দুই ফুচকা বিক্রেতার মৃত্যুর পর দফায় দফায় অশান্তি হয়েছিল ওই এলাকায়। এমন অবস্থা হয়, থানা উদ্বোধনে যাওয়ার পথে রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্রকে কনভয় ঘুরিয়ে ফিরে আসতে হয়। তারপর একাধিক পদক্ষেপ হয়েছে। সিপি বদল হয়েছে ব্যারাকপুরের। তবু ভাটপাড়ার কোনও বদল নেই। আতঙ্কেই দিন কাটছে এলাকার মানুষের।

```