Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

নন্দীগ্রামের বদলা, শুভেন্দু অধিকারীর মুখে চড় মারলাম: ফিরহাদ

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষা শেষ, ভবানীপুর (Bhawanipur) উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে রবিবার দুপুরে। ৫৮ হাজার ৮৩২ ভোটে ভবানীপুর থেকে জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন ফিরহাদ হাকিম। বললেন, ভবানীপুরের

নন্দীগ্রামের বদলা, শুভেন্দু অধিকারীর মুখে চড় মারলাম: ফিরহাদ

শেষ আপডেট: 3 October 2021 10:36

দ্য ওয়াল ব্যুরো: অপেক্ষা শেষ, ভবানীপুর (Bhawanipur) উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে রবিবার দুপুরে। ৫৮ হাজার ৮৩২ ভোটে ভবানীপুর থেকে জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন ফিরহাদ হাকিম। বললেন, ভবানীপুরের জয় শুভেন্দু অধিকারীর গালে থাপ্পড়। বিপুল হার ভবানীপুরে! তবু আনন্দ, ধন্যবাদ, কৃতজ্ঞতা সবই জানালেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল এদিন সকালেই ভোটগণনা পরিদর্শন করতে বেরিয়ে ফিরহাদ বলেছিলেন, ভবানীপুরে রেকর্ড মার্জিনে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫০ থেকে ৮০ হাজার ব্যবধানে জেতার কথা বলেছিলেন তিনি। দিনের শেষে দেখা গেল, তাঁর কথা অক্ষরে অক্ষরে ফলে গেছে। প্রায় ৫৯ হাজার ভোটে জয় পেয়েছেন ভবানীপুরের 'ঘরের মেয়ে' মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সাংবাদিকদের সামনে ববি হাকিম বলেন, নন্দীগ্রামে চক্রন্ত করে মমতাকে হারানো হয়েছিল। ভবানীপুর তার জবাব দিয়েছে। ফিরহাদ বলেন, আমি আওয়াজ তুলেছিলাম, নন্দীগ্রামের বদলা নিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। আমরা সেটাই করেছি। নন্দীগ্রামের বদলা নিলাম, শুভেন্দু অধিকারীর মুখে চড় মারলাম। সাম্প্রদায়িক রাজনীতির রাস্তা থেকে সরে না দাঁরালে বিজেপির সংগঠন বাংলায় কোনও দিন মজবুত হবে না, জানিয়েছেন ফিরহাদ হাকিম। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```