Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

চলছিল নাকা চেকিং, গাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র-গুলি! বড় সাফল্য হাঁসখালি পুলিশের

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রাজ্য সড়কে গাড়ি (car) দাঁড় করিয়ে চলছিল রুটিন নাকা তল্লাশি। তাতেই ধরা পড়ল আগ্নেয়াস্ত্র (firearms) ও গুলি। শুক্রবার এই অস্ত্র উদ্ধারকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় নদিয়ার হাঁসখালিতে (Hanskhali)। এই ঘটনায় গ্রেফতার হয়েছে মো

চলছিল নাকা চেকিং, গাড়ি থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র-গুলি! বড় সাফল্য হাঁসখালি পুলিশের

শেষ আপডেট: 24 December 2022 10:50

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: রাজ্য সড়কে গাড়ি (car) দাঁড় করিয়ে চলছিল রুটিন নাকা তল্লাশি। তাতেই ধরা পড়ল আগ্নেয়াস্ত্র (firearms) ও গুলি। শুক্রবার এই অস্ত্র উদ্ধারকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় নদিয়ার হাঁসখালিতে (Hanskhali)। এই ঘটনায় গ্রেফতার হয়েছে মোট তিনজন। হাঁসখালির হায়রাতলা এলাকায় এই অস্ত্র উদ্ধার হয়েছে। যা দেকে স্বাভাবিকভাবেই চক্ষু চড়কগাছ পুলিশের।

পুলিশ (police) জানিয়েছে, উদ্ধার হওয়া সেই অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি ওয়ান শাটার, একটি নাইনএমএম পিস্তল ও ৭ রাউন্ড গুলি। পুলিশের তরফে জানানো হয়েছে, গতকাল নাকা চেকিংয়ের সময় উদ্ধার করা হয়েছে ওই আগ্নেয়াস্ত্র। আগামী বছরেই পঞ্চায়েত ভোট। তার আগে এই অস্ত্র উদ্ধার যে পুলিশের বড় সাফল্য, তা একবাক্যে মানছেন সকলে।

জানা গেছে, নাকা চেকিংয়ের চলাকালীন একটি গাড়ি পাশ কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। সঙ্গে সঙ্গে গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তখনই উদ্ধার হয় অস্ত্রগুলি। যদিও এই অস্ত্র কোথা থেকে এসেছে, তা এখনও জানতে পারেনি পুলিশ। আপাতত ওই তিন অস্ত্র পাচারকারীকে জেরা করছে তদন্তকারী অফিসাররা। ঘটনার তদন্তও শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ।

রান্নাঘরে অন্তরঙ্গ শাশুড়ি-জামাই, ঢুকে পড়লেন গ্রামবাসীরা! তারপর…


```