Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সরকারি কারখানাতেই পাচার চক্র, মাওবাদী যোগ

দ্য ওয়াল ব্যুরো: কারখানার কর্তারা বলছেন, ঘরশত্রু বিভীষণ। আর পুলিশ কর্তাদের বক্তব্য, সর্ষের মধ্যেই এত ভূত! দেশের অন্যতম অস্ত্র নির্মাণ কারখানা, ইছাপুর অর্ডন্যান্স ফ্যাকটরি থেকে অস্ত্র পাচারের অভিযোগ উঠল। লালবাজার সূত্রের খবর, এই কারখানায় তৈ

সরকারি কারখানাতেই পাচার চক্র, মাওবাদী যোগ

শেষ আপডেট: 7 May 2018 09:18

দ্য ওয়াল ব্যুরো: কারখানার কর্তারা বলছেন, ঘরশত্রু বিভীষণ। আর পুলিশ কর্তাদের বক্তব্য, সর্ষের মধ্যেই এত ভূত! দেশের অন্যতম অস্ত্র নির্মাণ কারখানা, ইছাপুর অর্ডন্যান্স ফ্যাকটরি থেকে অস্ত্র পাচারের অভিযোগ উঠল। লালবাজার সূত্রের খবর, এই কারখানায় তৈরি হওয়া অস্ত্র বিহার ও ঝাড়খণ্ড হয়ে সরাসরি পৌঁছে যেত মাওবাদীদের হাতে> কারখানার দু’জন ঠিকাকর্মী-সহ গ্রেফতার হয়েছে মোট ছ’জন। তাদের কাছ থেকে ইছাপুর রাইফেল ফ্যাকটরিতে তৈরি হওয়া আটটি আগ্নেয়াস্ত্র মিলেছে বলেও সূত্রের খবর। ধৃতদের মধ্যে দু’জনের নাম সুশান্ত বসু এবং শুকদা মুর্মু। সুশান্ত বসু ওই ফ্যাকটরির জুনিয়র ওয়ার্কস ম্যানেজার। শুখদাও নিচু তলার কর্মী ছিলেন। ইছাপুর ২৩৫ মল্লিক ভিলা এলাকার বসিন্দা সুশান্ত। সুশান্তর ভাই প্রশান্ত বলেন,"রবিবার রাত ১১টা নাগাদ লালবাজার থেকে পুলিশ এসে তুলে নিয়ে যায় দাদাকে। কিছু জিজ্ঞেস করলে, উত্তর মেলেনি।" ওই রাতেই ইছাপুর গোয়ালা পাড়া থেকে ধরা পড়ে শুখদা মুর্মু। এ দিন তার বাড়িতে গেলে কেউ দরজা খোলেনি বলে জানা গিয়েছে। এ পর্যন্ত বহু বারই মাওবাদী দমন অভিযানে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। নানা রকম অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার রীতিমতো চমকে দিয়েছে তদন্তকারীদের। প্রশ্ন উঠেছে, এ সব তারা পেল কোথায়! তদন্তের একটি সূত্র ধরে উঠে আসে ইছাপুর রাইফেল কারখানার নাম। কড়া নজর রাখতে শুরু করেন এসটিএফের গোয়েন্দারা। খবর পেয়ে নড়ে বসে কারখানার কর্তারাও। রবিবার রাতে বাবুঘাট থেকে ধরা পড়ে ছ’জন। তাদের মধ্যে দু’জন বিহারের বাসিন্দা। তবে এই অস্ত্র-পাচার চক্রের মূল পাণ্ডা এখনও অধরা বলেই জানিয়েছেন তদন্তকারীরা। তদন্তে জানা গিয়েছে, অর্ডন্যান্স ফ্যাক্টরির একটি বড় চক্র অনেক দিন ধরেই সক্রিয়, যাঁরা অস্ত্রের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ বা অস্ত্র বাইরে পাচার করেন মোটা টাকার বিনিময়ে।

```