ভর দুপুরে হাওড়ার প্লাস্টিক গুদামে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে
দ্য ওয়াল ব্যুরো: অল্পের জন্য রক্ষা পেল হাওড়ার ঘুসুড়ির ঘনবসতিপূর্ণ এলাকা। রবিবার দুপুরে লোকালয়ের ঠিক পাশেই প্লাস্টিকের গুদাম ঘরে আগুন লাগে। নিমেষে আগুন ঘন বসতি এলাকায় ছড়িয়ে পরে। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে। তবে পুড়ে
শেষ আপডেট: 18 November 2018 10:22
দ্য ওয়াল ব্যুরো: অল্পের জন্য রক্ষা পেল হাওড়ার ঘুসুড়ির ঘনবসতিপূর্ণ এলাকা। রবিবার দুপুরে লোকালয়ের ঠিক পাশেই প্লাস্টিকের গুদাম ঘরে আগুন লাগে। নিমেষে আগুন ঘন বসতি এলাকায় ছড়িয়ে পরে। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় আগুন আপাতত নিয়ন্ত্রণে। তবে পুড়ে ছাই প্লাস্টিকের গুদাম ঘরটি।।
আগুনের দাপট প্রথমে বোঝা যায়নি। কারখানার ভিতরেই আগুন লাগে। তারপর তা ক্রমশ ছড়িয়ে পড়ে। প্রথমে ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন আসে, পরে ৪টি ইঞ্জিনের চেষ্টায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। তবে,গুদাম ঘরের দাহ্য সামগ্রী থেকে আগুন লেগেছে বলে অনুমান।
আগুন লাগার পরেই ঘুসুড়ি জুড়ে আতঙ্ক। আগুন নিভে যাওয়ার পরও আগুন আতঙ্ক জারি। তবে, ঘনবসতিতে প্লাস্টিকের গুদাম ঘর থাকা ঘিরেও উঠছে প্রশ্ন।
https://www.youtube.com/watch?v=LFALQdxkc24&feature=youtu.be