Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিয়েবাড়ি যাওয়ার পথে আগুন ধরে গেল গাড়িতে! জাতীয় সড়কে উত্তেজনা

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বিয়েবাড়ি যাওয়ার পথে চলন্ত গাড়িতে আগুন! কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল গোটা গাড়িটি (Fire In Car)। কোনও রকমে গাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচলেন ছয় যাত্রী। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর ৩৪ নম্বর জাতীয় সড়কে (Natio

বিয়েবাড়ি যাওয়ার পথে আগুন ধরে গেল গাড়িতে! জাতীয় সড়কে উত্তেজনা

শেষ আপডেট: 29 November 2022 09:54

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বিয়েবাড়ি যাওয়ার পথে চলন্ত গাড়িতে আগুন! কয়েক মিনিটের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল গোটা গাড়িটি (Fire In Car)। কোনও রকমে গাড়ি থেকে বেরিয়ে প্রাণে বাঁচলেন ছয় যাত্রী। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর ৩৪ নম্বর জাতীয় সড়কে (National Highway)।

জানা গিয়েছে, নদিয়ার পলাশীপাড়া থেকে এক পরিবারের পাঁচ সদস্য বনগাঁয় একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। কৃষ্ণনগর ৩৪ নম্বর জাতীয় সড়কে চারের গেট এলাকায় আসতেই গাড়ি থেকে ধোঁয়া বেরতে দেখেন তাঁরা।

পরকীয়ার এ কী পরিণতি! প্রেমিকার রহস্যমৃত্যু, খুন করে দেহ লোপাটের চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে

বিপদ বুঝে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন। চোখের নিমিষেই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়িটি। টায়ার ফাটার শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন দমকলকর্মীরা। ঘটনাস্থল ঘিরে রেখেছিল কোতোয়ালি থানার পুলিশ।

রাস্তার উপর গাড়ি জ্বলতে দেখে উৎসুক মানুষের ভিড় জমে যায়। প্রায় ৪০ থেকে ৫০ মিনিট পর আগুন আসে। কোতোয়ালি থানা পুলিশ ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে উদ্ধার করেছে।


```