Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লেকটাউনে ভয়াবহ আগুন, প্রায় পুড়ে ছাই মিনি জয়া সিনেমাহল

দ্য ওয়াল ব্যুরো: লেকটাউনের মিনি জয়া সিনেমাহলে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাতে হঠাতই আগুন লেগে যায় তাতে। গোটা হলটি প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসুও। আগুন নিয়ন্ত্রণ

লেকটাউনে ভয়াবহ আগুন, প্রায় পুড়ে ছাই মিনি জয়া সিনেমাহল

শেষ আপডেট: 2 July 2021 17:38

দ্য ওয়াল ব্যুরো: লেকটাউনের মিনি জয়া সিনেমাহলে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাতে হঠাতই আগুন লেগে যায় তাতে। গোটা হলটি প্রায় পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসুও। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে আগুন বেড়েই চলেছে বলে খবর। দুজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুড়ে গেছে এক মহিলার দেহের অর্ধাংশ। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। হঠাত কীভাবে আগুন লাগল তা জানা যায়নি। অবে এলাকা ঘনবসতিপূর্ণ, তাই আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তুমুল আতঙ্ক ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে। সিনেমা হলের ভিতরে কেউ আটকেও থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কার্যত হিমশিম খাচ্ছেন দমকলের কর্মীরা। আগুন ক্রমশ বেড়েই চলেছে। এমনকি জয়া সিনেমা হলেও আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তা যদি হয় তবে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে। জানা গেছে আগুন লেগেছিল বন্ধ হলের উপরে চার তলায়। সেখানে সপরিবারে থাকেন এক নিরাপত্তা কর্মী। তিনি এবং তাঁর স্ত্রী আহত হয়েছেন বলে খবর। এই মুহূর্তে গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। আগুন নেভানোর কাজে দমকলের কর্মীদের সঙ্গে হাত মিলিয়েছেন বাকিরাও। আশেপাশের বাড়ি থেকে জল ঢালা হচ্ছে।

```