Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হাওড়ার কাপড়ের গুদামে ভয়ানক আগুন, ক্ষতি কয়েক লক্ষ টাকার, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পরিস্থিতি

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া মালিপাঁচঘরা থানা এলাকায় একটি ছিট কাপড়ের গুদামে আগুন লেগে ক্ষতি হল কয়েক লক্ষাধিক টাকা! দমকল ও পুলিশ সূত্রের খবর, আঝ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ মালিপাঁচঘরার জেএন মুখার্জী রোডের পণ্ডিত ঘাট এলাকায় আগুন লাগে  গুদামটিতে।

হাওড়ার কাপড়ের গুদামে ভয়ানক আগুন, ক্ষতি কয়েক লক্ষ টাকার, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে পরিস্থিতি

শেষ আপডেট: 27 November 2020 14:31

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া মালিপাঁচঘরা থানা এলাকায় একটি ছিট কাপড়ের গুদামে আগুন লেগে ক্ষতি হল কয়েক লক্ষাধিক টাকা! দমকল ও পুলিশ সূত্রের খবর, আঝ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ মালিপাঁচঘরার জেএন মুখার্জী রোডের পণ্ডিত ঘাট এলাকায় আগুন লাগে  গুদামটিতে। আশেপাশে আরও অনেক কারখানা ও গুদামে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। কিন্তু এলাকাবাসী ও পুলিশের তৎপরতায় সে আগুন ছড়িয়ে পড়েতে পারেনি। জানা গেছে, দমকল পৌঁছনোর আগেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাম্পের ব্যবস্থা করে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নেভানোর কাজে সহায়তা করে কারখানার শ্রমিক ও এলাকার মানুষজনও। খবর পেয়েই ঘটনাস্থলে আসে দমকলের চারটি ইঞ্জিন। শেষমেশ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ সূত্রে জানা গেছে, ছিট-কাপড় বোঝাই গোডাউনটি বন্ধ অবস্থায় ছিল। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে। প্রচুর পরিমাণে কাপড় মজুত থাকায় মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোডাউনটিকে। দমকল সূত্রে জানা গেছে, প্রচুর পরিমাণ কাপড় থাকলেও আগুন নেভানোর পর্যাপ্ত কোনও ব্যবস্থা ছিল না গুদামে। পুলিশ জানিয়েছে, ডেকে পাঠানো হয়েছে ওই গুদামের মালিককে। গুদামের ফায়ার লাইসেন্স আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শুরু করেছে মালিপাঁচঘরা থানার পুলিশ ও দমকল।

```