Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে আগুন! পুড়ে নষ্ট হল কমনরুমের সব জিনিসপত্র

দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুর আইআইটিতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ক্যাম্পাসের কমনরুমের সমস্ত কিছু পুড়ে গেছে বলে খবর। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ঘড়ির কাঁট

খড়্গপুর আইআইটি ক্যাম্পাসে আগুন! পুড়ে নষ্ট হল কমনরুমের সব জিনিসপত্র

শেষ আপডেট: 2 July 2023 04:48

দ্য ওয়াল ব্যুরো: খড়্গপুর আইআইটিতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড। ক্যাম্পাসের কমনরুমের সমস্ত কিছু পুড়ে গেছে বলে খবর। রাতেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একাধিক ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ঘড়ির কাঁটায় তখন রাত তিনটে। আচমকাই ক্যাম্পাসের লাল বাহাদুর শাস্ত্রী হলের কমনরুমে আগুন লেগে যায়। আগুন লাগার খবর জানাজানি হতেই হইচই পড়ে যায় ক্যাম্পাসে। ওই কমনরুমে রাখা ছিল কিছু পড়ুয়ার বেডিং সহ প্রয়োজনীয় কিছু জিনিসপত্র। আগুনের লেলিহান শিখা দ্রুত গ্রাস করে নেয় সবকিছু। গোটা ক্যাম্পাস কালো ধোঁয়ায় ঢেকে যায়।

আগুন নেভাতে প্রথমে ক্যাম্পাসে থাকা একটি দমকলের ইঞ্জিন আসে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে, আরও ইঞ্জিনের প্রয়োজন পড়ে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিটের কারণেই আগুন লাগে। পরে ওই ঘরে থাকা বিভিন্ন দাহ্য পদার্থতে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। কিন্তু আইআইটি খড়্গপুরের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, ঘন ঘন বাজ পড়তে পারে, অতিবৃষ্টিতে ভাসবে পাহাড়


```