Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ডানলপের বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার ডানলপ (Dunlop)। বুধবার সকালেই ডানলপের একটি বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে আগুন (fire) লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা বহুতলেই। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা।

ডানলপের বহুতলে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

শেষ আপডেট: 2 November 2022 08:00

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার ডানলপ (Dunlop)। বুধবার সকালেই ডানলপের একটি বহুতলের তিনতলার একটি ফ্ল্যাটে আগুন (fire) লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা বহুতলেই। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকলের (Fire Brigade) ৭টি ইঞ্জিন।

সূত্রের খবর, ডানলপ মোড়ের কাছে ওই বহুতলটির উপরের কয়েকটি তলায় মানুষ বাস করেন। নিচের তলাগুলিতে রয়েছে রেস্তোরাঁ, দোকান এবং ব্যাঙ্ক। প্রাথমিক তদন্তে জানা গেছে, বুধবার সকাল ১১টা নাগাদ তিনতলার একটি ফ্ল্যাটে রান্নার সিলিন্ডার ফেটে আগুন লেগে যায়। তারপর তা পুরো বহুতলে ছড়িয়ে পড়ে।

বহুতলের ভিতরে মহিলা ও শিশুসহ বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ইতিমধ্যেই দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে মইয়ের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। কীভাবে আগুন লাগল, তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

রেকর্ড গড়ল এসএসকেএম, একদিনে সর্বোচ্চ রোগী দেখলেন চিকিৎসকরা! সংখ্যা শুনে চমকে উঠতে হয়


```