Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নন্দীগ্রামে তৃণমূলের শহিদ স্মরণের মঞ্চে আগুন, ফের তেতে উঠল গোকুলনগর

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: শহিদ দিবস উদযাপনের জন্য তৈরি করা তৃণমূলের মঞ্চে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ (Fire Broke in TMC Stage)। ঘটনা ঘিরে শুক্রবার সকালে তীব্র উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামের (Nandigram) গোকুলনগর করপল

নন্দীগ্রামে তৃণমূলের শহিদ স্মরণের মঞ্চে আগুন, ফের তেতে উঠল গোকুলনগর

শেষ আপডেট: 11 November 2022 06:08

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: শহিদ দিবস উদযাপনের জন্য তৈরি করা তৃণমূলের মঞ্চে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ (Fire Broke in TMC Stage)। ঘটনা ঘিরে শুক্রবার সকালে তীব্র উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামের (Nandigram) গোকুলনগর করপল্লীতে। ঘটনাস্থলে পৌঁছেছে নন্দীগ্রাম থানার পুলিশ।

তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এই মঞ্চের পাশেই রয়েছে বিজেপির অর্থাৎ শুভেন্দু অধিকারীর লোকজনদের তৈরি করা মঞ্চ। সেই মঞ্চে কিন্তু কেউ আগুন ধরায়নি। পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা এই কাজ করেছে।

২০০৭ এর ১০ নভেম্বর নন্দীগ্রামে হয়েছিল অপারেশন সূর্যোদয়। প্রতিবছর‌ই এই দিনটা জমিরক্ষা কমিটির ব্যানারে ঘটা করে পালন করে আসছে তৃণমূল। তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর তিনি আলাদা করে নন্দীগ্রাম দিবস পালন করা শুরু করেছেন। এবারেও যথারীতি তৃণমূল ও বিজেপি দুই পক্ষ আলাদা করে নন্দীগ্রাম দিবসের অনুষ্ঠান করেছিল। কিন্তু কুণাল ঘোষের উপস্থিতিতেই বৃহস্পতিবার শাসক ঘনিষ্ঠদের শহিদ দিবসের অনুষ্ঠান কার্যত তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ে পরিণত হয়।

তৃণমূলের জেলা কমিটির চেয়ারম্যান পীযূষ ভুঁইয়াকে মঞ্চে না তুলে কেন শেখ সুফিয়ানকে তোলা হয়েছে, তাই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন পীযূষ ঘনিষ্ঠরা। তাঁরা সুফিয়ানকে স্টেজ থেকে নামানোর দাবিতে তুমুল বিক্ষোভ শুরু করেন। শুরু হয় ধস্তাধস্তি। তাতে জখম হন বেশ কয়েকজন। অনুষ্ঠানস্থলে পৌঁছেও প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয় কুণাল ঘোষকে। তিনি বিক্ষোভ সামাল দেওয়ার চেষ্টা করেও কার্যত ব্যর্থ হন। এরপর‌ই কুণাল মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিয়ে বিক্ষোভকারীদের বিজেপির লোক বলে তোপ দাগেন। সেই সঙ্গে অভিযোগ করেন, বিজেপি লোক পাঠিয়ে সভা ভন্ডুল করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীর বিকেলের সভামঞ্চ উপড়ে ফেলে দেওয়ার হুঁশিয়ারির দেন কুণাল।
তারপরেই বিশাল পুলিশবাহিনী এসে তৃণমূলের দুই গোষ্ঠীর কর্মীদের গন্ডগোল থামায়। বিকেলে সেখানে শহিদ স্মরণ করেন শুভেন্দু অধিকারীও। রাত পোহাতেই ফের তেতে উঠল গোকুলনগরের করপল্লী। জায়গায় জায়গায় শুরু হয়েছে পথ অবরোধ। অবরুদ্ধ জাতীয় সড়কও।

নন্দীগ্রামের ব্লক তৃণমূল নেতা স্বদেশরঞ্জন দাসের অভিযোগ, স্থানীয় বিজেপি কর্মীরা বৃহস্পতিবার রাত দুটো নাগাদ শহিদ স্মরণ মঞ্চে আগুন লাগিয়ে দেয়। গ্রামবাসীরা টের পেয়ে ছুটে গেলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা। গ্রামের মানুষই জল ঢেলে আগুন নিভিয়ে দেয়। বিজেপের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপি নেতা সাহেব দাসের দাবি, এই ঘটনা আসলে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বৃহস্পতিবার তৃণমূলের অনুষ্ঠানেও দুই শিবিরের মারপিট হয়েছিল। রাতে আবার মঞ্চে আগুন লাগান হয়। এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।

লটারিতেই লাল অনুব্রতর মেয়ে! পঞ্চম টিকিট জয়ের সন্ধান পেল সিবিআই


```