Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

মিড-ডে মিলের রান্নাঘরে আগুন! কুলটির স্কুলে পুড়ে ছাই ২৫ হাজার টাকার খাদ্যসামগ্রী

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের (School) মিড-ডে মিলের (Mid-day meal) রান্নাঘরে (Kitchen) লেগেছে আগুন (Fire)! পুড়ে ছাই হয়ে গেছে ভিতরে থাকা খাবার-দাবার (Food items), রান্নার সরঞ্জাম (Equipments)। শুক্রবার সাত-সকালে হুলস্থূল কাণ্ড কুলটি (Kulti) অবৈত

মিড-ডে মিলের রান্নাঘরে আগুন! কুলটির স্কুলে পুড়ে ছাই ২৫ হাজার টাকার খাদ্যসামগ্রী

শেষ আপডেট: 5 August 2022 06:57

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের (School) মিড-ডে মিলের (Mid-day meal) রান্নাঘরে (Kitchen) লেগেছে আগুন (Fire)! পুড়ে ছাই হয়ে গেছে ভিতরে থাকা খাবার-দাবার (Food items), রান্নার সরঞ্জাম (Equipments)। শুক্রবার সাত-সকালে হুলস্থূল কাণ্ড কুলটি (Kulti) অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে।

স্কুলটি বসিরহাটের হাড়োয়া থানার অন্তর্ভুক্ত। অন্যান্য দিনের মতোই শুক্রবার সকালে মিড-ডে মিল রান্নার জন্য স্কুলের রান্নাঘরের দরজা খুলে ভিতরে ঢোকেন রাঁধুনিরা। তারপরেই আঁতকে ওঠেন তাঁরা। দেখা যায়, আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে রান্নাঘরে রাখা সমস্ত খাদ্যসামগ্রী এবং রান্নার সরঞ্জাম। ঘটনা জানাজানি হতেই স্কুলে এসে হাজির হয় এলাকার লোকজন।

রাঁধুনিদের দাবি, কেউ ইচ্ছে করেই আগুন লাগিয়েছে রান্নাঘরে। যদিও কীভাবে আগুন লাগল, তা এখনও বোঝা যায়নি। রাঁধুনিরা জানিয়েছেন, তাঁরা সারা মাসের বাজার একেবারেই কিনে রাখেন। আগুনে পুড়ে গেছে সেই সমস্ত কিছুই। ক্ষয়ক্ষতির মোট পরিমাণ ২০-২৫ হাজার টাকা বলে মনে করছেন তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় লাউগাছি বিট হাউসের পুলিশ। কীভাবে রান্নাঘরে আগুন লাগল, সে ব্যাপারে তদন্ত শুরু করা হয়েছে।

মেঘলা চিতাবাঘের দেখা মিলল বক্সার জঙ্গলে! ‘ক্লাউডেড লেপার্ড ডে’তেই এমন কাণ্ড, উচ্ছ্বসিত বন দফতর


```