Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বেলুড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দমকলকর্মীর, কাঠগড়ায় সিইএসসি, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার বেলুড়ের গাঙ্গুলি স্ট্রিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক দমকল কর্মীর। উমফানের তাণ্ডবে বিদ্যুতের তারের উপরে পড়ে যাওয়া গাছ সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মৃতের নাম সুকান্ত সিংহরায় (২৮)। এই ঘটনায় সিইএসসির গাফিলতি

বেলুড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দমকলকর্মীর, কাঠগড়ায় সিইএসসি, ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 26 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: হাওড়ার বেলুড়ের গাঙ্গুলি স্ট্রিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক দমকল কর্মীর। উমফানের তাণ্ডবে বিদ্যুতের তারের উপরে পড়ে যাওয়া গাছ সরাতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। মৃতের নাম সুকান্ত সিংহরায় (২৮)। এই ঘটনায় সিইএসসির গাফিলতি ছিল বলে অভিযোগ উঠেছে। মৃতের পরিবারকে দশ লক্ষ টাকা ও একজনের চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে গাঙ্গুলি স্ট্রিটে বিদ্যুতের তারে পড়ে থাকা গাছ সরাতে যান বেলুড় ফায়ার স্টেশনের দমকল কর্মীরা। সেই সময় জয়সওয়াল হাসপাতালে যাচ্ছিল সিইএসসির একটি দল। দমকল কর্মীরা তাদের থামিয়ে লাইট পোস্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা বলেন। দমকল আধিকারিকদের অভিযোগ, সিইএসসির কর্মীরা জানান ওই লাইনে বিদ্যুতের সরবরাহ বন্ধ করা হয়েছে কিন্তু আদৌ তা ঠিক মতো করা হয়নি। সিইএসসি সূত্রে জানানো হয়েছে, জরুরি কাজে যাওবার সময় তাঁদের কর্মীদের আটকে লাইন বন্ধ করানো হয় কিন্তু সব লাইন ডিসকানেক্ট করার আগেই মই নিয়ে পোস্টে উঠে গাছ কাটতে শুরু করে দমকল। ফলে এই বিপত্তি। সুকান্ত সিংহরায়ের বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় সিইএসসি-র তিন কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বেলুড় থানার পুলিশ। আটক করা হয়েছে সিইএসসি-র একটি গাড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, “এটা ক্রিমিনাল অফেন্স, এটা ক্রাইম। যাদের গাফিলতি ছিল পুলিশকে বলব তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।” সুকান্তর বাড়ি হুগলির তারকেশ্বরে।

```