Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দমকলে নিয়োগ দুর্নীতির অভিযোগ, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তদন্তে কি সিবিআই? যা বলল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। তারমধ্যেই দমকলে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha)বিরুদ্ধে টাকার বিনিময়ে

দমকলে নিয়োগ দুর্নীতির অভিযোগ, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তদন্তে কি সিবিআই? যা বলল হাইকোর্ট

শেষ আপডেট: 28 March 2023 07:40

দ্য ওয়াল ব্যুরো: স্কুলে নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসছে। তারমধ্যেই দমকলে নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে বলে অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha)বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি দেওয়া অভিযোগ তুলে মামলা হয়েছে হাইকোর্টে (Calcutta High Court)। এবার সেই মামলার তদন্তভার যাবে কি সিবিআইয়ের (CBI) হাতে? মঙ্গলবার শুনানিতে মিলল তেমনই ইঙ্গিত।

মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে শুনানি হয়। সেই শুনানিতে রাজ্যের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, এই মামলার তদন্তভার সিবিআইকে দেওয়া হলে কোনও সমস্যা নেই।

প্রসঙ্গত, এই মামলার তদন্ত রাজ্যের দুর্নীতি দমন শাখা করছে। নিম্ন আদালতে এই মামলার বিচারপ্রক্রিয়া চলছে। এই ঘটনায় তাপস সাহা, প্রবীর কয়াল, শ্যামল কয়াল, সুনীল মণ্ডলদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিরোধীদের অভিযোগ, তাপস সাহার বিরুদ্ধে সময় মতো চার্জশিট জমা দেওয়া হয়নি বলে তিনি জামিন পেয়ে যান।

মঙ্গলবার, এই মামলার শুনানিতে রাজ্যের তরফ থেকে ২ দিন সময় চাওয়া হয়েছে। বলা হয়েছে, তারা একটি রিপোর্ট দেবে। বিচারপতি মান্থা রাজ্যের আবেদন মঞ্জুর করেন। তিনি এদিন এই মামলার পর্যবেক্ষণে জানান, এই অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ। তাই বিলম্ব করা যাবে না। আগামী বৃহস্পতিবার ৩০ মার্চ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। সেদিনই স্থির করা হবে এই মামলার তদন্তভার দুর্নীতি দমন শাখার হাতেই থাকবে নাকি অন্য কোনও তদন্তকারী সংস্থা দিয়ে তদন্ত করানো হবে।

তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ কী?

নিয়োগ দুর্নীতিতে আগেই তাপস সাহার নাম জড়িয়েছিল। সরকারি দফতর ও স্কুলে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। দিন দু'য়েক আগে বিজেপি নেতা তরুণজ্যোতি একটি অডিও ক্লিপ সামনে এনে দাবি করেছিলেন দমকল বিভাগে চাকরি দেওয়ার নামে টাকা চাইছেন তাপস। যদিও এই অডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল।

বিজেপি নেতা আরও দাবি করেছিলেন, টিনা সাহা ভৌমিক নামে তৃণমূলেরই এক নেত্রীর থেকে চাকরি দেওয়ার নামে টাকা চেয়েছেন তাপস। টিনা হলেন তৃণমূলের নদিয়া জেলা পরিষদের সদস্যা।

যদিও সেই অভিযোগ অস্বীকার করেন তাপস। পাল্টা দাবি করেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তাপস সাহার বিরুদ্ধে অভিযোগ পেয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাজ্যের দুর্নীতি দমন শাখা। তবে সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে বলেও তেহট্টের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে। এমনকী তাঁর বিরুদ্ধে ১৬ কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিষেকের শহিদ মিনারের সভা অন্যত্র সরানো হোক, হাইকোর্টে মামলা ডিএ আন্দোলনকারীদের


```