Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল

সিতরাং মোকাবিলায় প্রস্তুত দমকল, খোলা থাকবে কন্ট্রোল রুম, তৈরি বিশেষ বাহিনী

দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিতরাং (Sitrang)! আজ থেকেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে এই নিম্নচাপ যত ভূখণ্ডের দিকে এগিয়ে আসবে ততই শক্তি বাড়াতে থাকবে, এমনই জানিয়েছে হাওয়া অফিস। এখনও পর্যন্ত যা পূর্বাভাস সি

সিতরাং মোকাবিলায় প্রস্তুত দমকল, খোলা থাকবে কন্ট্রোল রুম, তৈরি বিশেষ বাহিনী

শেষ আপডেট: 22 October 2022 12:10

দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিতরাং (Sitrang)! আজ থেকেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে এই নিম্নচাপ যত ভূখণ্ডের দিকে এগিয়ে আসবে ততই শক্তি বাড়াতে থাকবে, এমনই জানিয়েছে হাওয়া অফিস। এখনও পর্যন্ত যা পূর্বাভাস সিতরাং পশ্চিমবঙ্গের গা ঘেঁষে বাংলাদেশের দিকে বেঁকে যাবে। ল্যান্ডফল হবে সেখানেই। ফলে বিশাল দুর্যোগের আশঙ্কা না থাকলেও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব পড়বে। বড়সড় আশঙ্কা না থাকলেও ঝড় মোকাবিলায় প্রস্তুত রাজ্যের দমকল দফতর (Fire Brigade)।

কী কী আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে দমকলের (Fire Brigade) তরফে?

এদিন সল্টলেকের বিকাশ ভবনে দমকল দফতরে সাংবাদিক বৈঠক করে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, সিতরাং মোকাবিলায় সবরকম ব্যবস্থা করা হয়েছে। ফায়ার সার্ভিস ও আপৎকালীন বিভাগ তৈরি করা হয়েছে ইতিমধ্যেই।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ও ২৫ তারিখ এই ঝড়ের প্রভাব দেখা দেবে দক্ষিণবঙ্গের মূলত দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বইবে ঝোড়ো হাওয়া।

এই দুর্যোগের মোকাবিলায় আগামী কয়েকদিন দমকল দফতরের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। এছাড়াও ৪৬টি বিশেষ দল তৈরি করা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটলেই যাতে তারা ঝাঁপিয়ে পড়ে মোকাবিলা করতে পারে।

২৪ ঘণ্টা পরিস্থিতির ওপর নজর রাখা হবে বলেও জানান দমকলমন্ত্রী। এছাড়াও খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই দুর্যোগের মধ্যেই যেহেতু কালীপুজো রয়েছে, তাই পুজো উদ্যোক্তাদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। এই সময়ে কোনওরকম অসুবিধায় পড়লে আপনি ফোন করতে পারেন ০৩৩-২২২৭৬৬৬৬/ ০৩৩-২২৫২১১৬৫/ ০৩৩-২২৫২৬১৬৪ এই নম্বরে।

সিতরাং ঢুকছে কালীপুজোর পরের দিন, কোথায় ল্যান্ডফল জানিয়ে দিল হাওয়া অফিস


```