সপ্তমীর সকালে বড় অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
দ্য ওয়াল ব্যুরো: সপ্তমীর সকালে বড় অগ্নিকাণ্ড (Fire)। দাউদাউ করে জ্বলছে আসানসোলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা।
রাণীগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বাংলা মোড়ের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগে মঙ্গলবার সকালে। জানলা
শেষ আপডেট: 12 October 2021 05:27
দ্য ওয়াল ব্যুরো: সপ্তমীর সকালে বড় অগ্নিকাণ্ড (Fire)। দাউদাউ করে জ্বলছে আসানসোলের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখা।
রাণীগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বাংলা মোড়ের কাছে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আগুন লাগে মঙ্গলবার সকালে। জানলা দিয়ে কালো ধোঁয়া বের হতে দেখে দমকলে খবর দেন স্থানীয়রাই। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে দমকলের চারটি ইঞ্জিন।
ব্যাঙ্কের ম্যানেজার জানিয়েছেন, সোমবার রাত অবধি ব্যাঙ্কের কাজকর্ম চলছিল। তারপর সকালে আগুন লাগার খবর মেলে। কী কারণে আগুন লাগল সেই নিয়ে ধন্দে রয়েছেন ব্যাঙ্কের কর্মচারীরাও।

দমকল জানাচ্ছে, ব্যাঙ্কের জানলা থেকে কালো ধোঁয়া বের হতে দেখেই খবর দেওয়া হয়। দমকলের ইঞ্জিন পৌঁছনোর আগেই আগুন ছড়িয়ে পড়ে। একেই ঘিঞ্জি এলাকা, তার ওপরে আগুন বেশি ছড়িয়ে পড়ায় ভেতরে ঢোকা সম্ভব হয়নি। আগুনের উৎসস্থল খুঁজতেই অনেক সময় লাগে। ব্যাঙ্কের জানলা, দরজা ভেঙে আগুন নেভানোর কাজ চলছে।
আগুন কীভাবে লাগল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এক দমকলকর্মী। তাঁর বক্তব্য, ভেতরে কম্পিউটার, ইলেকট্রিকের তার, এসি মেশিন এসব থেকে কোনওভাবে আগুন লেগেছে। সঠিক কারণ এখনও জানা যায়নি। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। তবে ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন দমকলকর্মীরা। অগ্নিকাণ্ডের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'