Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খানাকুলে পঞ্চায়েত অফিসে আগুন! তিনতলায় পুড়ে ছাই জরুরি নথি

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: খানাকুলে (Khanakul) পঞ্চায়েত অফিসে আগুন (Fire At Panchayat Office)। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় অরুণ্ডা গ্রামে। শুক্রবার সকালে আচমকাই তিনতলা পঞ্চায়েত অফিসের উপরের তলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ধীরে ধীরে গোটা অফিস

খানাকুলে পঞ্চায়েত অফিসে আগুন! তিনতলায় পুড়ে ছাই জরুরি নথি

শেষ আপডেট: 26 May 2023 09:27

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: খানাকুলে (Khanakul) পঞ্চায়েত অফিসে আগুন (Fire At Panchayat Office)। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় অরুণ্ডা গ্রামে। শুক্রবার সকালে আচমকাই তিনতলা পঞ্চায়েত অফিসের উপরের তলা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। ধীরে ধীরে গোটা অফিস কালো ধোঁয়ায় ঢেকে যায়। চোখের সামনে পঞ্চায়েত অফিসে আগুনে জ্বলতে দেখে হইচই পড়ে যায় গোটা গ্রামে।

স্থানীয়রা তড়িঘড়ি পুলিশ, দমকলকে খবর দেন। এরপর নিজেরাই বালতি বালতি জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পেয়েই সেখানে ছুটে যান তৃণমূল কর্মী, নেতারাও।

রাস্তা সরু হওয়ায় ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয় দুটি দমকলের ইঞ্জিনের। পরে সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা। পঞ্চায়েত অফিসের তিনতলা আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। পুড়ে ছাই হয়ে গেছে অনেক জরুরি নথি।

এই ঘটনার পর থেকে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, দুর্নীতি ঢাকতে দফতরের আগুন লাগানো হয়েছে। যদিও প্রধান রিঙ্কু বরের দাবি, শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে।

স্থানীয়দের দাবি, বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয়ে পড়ে গোটা গ্রাম। বিদ্যুতও ছিল না। তাহলে কীভাবে পঞ্চায়েত অফিসে আগুন লাগল তাঁরা বুঝতে পারছেন না। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুন না নেভা পর্যন্ত কারণ সম্পর্কে কিছু বলা যাবে না।

কাটোয়ায় বাড়ি ভাড়া নেওয়ার পর দিনেই মিলল বধূর দেহ! বেপাত্তা স্বামী


```