Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

চোপড়া কাণ্ডে নয়া মোড়, মহম্মদ সেলিম ও অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের

অমিত মালব্য এবং মহম্মদ সেলিমের বিরুদ্ধে আইটি অ্যাক্টের ৬৬এ/৬৬ই/ এবং ৬৭ এ ধারায় মামলা করেছে পুলিশ।

চোপড়া কাণ্ডে নয়া মোড়, মহম্মদ সেলিম ও অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়ের

শেষ আপডেট: 8 July 2024 13:53

দ্য় ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: সালিশি কাণ্ডে সিপিএম নেতা মহম্মদ সেলিম এবং বিজেপি নেতা অমিত মালব্যের বিরুদ্ধে চোপড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে নির্যাতিতা মহিলা ৩০ শে জুন চোপড়া থানায় তাঁর ভিডিও ভাইরাল করার অভিযোগ দায়ের করেছেন। ওই অভিযোগের ভিত্তিতে সেদিন রাতেই চোপড়া থানায় এফআইআর নথিভুক্ত হয়। এফআইআর নম্বর ৪৪৬/২৪, তারিখ ১/৭/২৪।
 
অমিত মালব্য এবং মহম্মদ সেলিমের বিরুদ্ধে আইটি অ্যাক্টের ৬৬এ/৬৬ই/ এবং ৬৭ এ ধারায় মামলা করেছে পুলিশ। এই মামলার নথি সামনে আসতেই ফের চর্চায় চোপড়া। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।চোপড়ার ওই মহিলা কি আদৌ নিজের মর্জিতে কথা বলছেন? নাকি তাঁকে দিয়ে বলানো হচ্ছে? এই প্রশ্নে সরব হয়েছেন বিরোধী দলের নেতারা। 

সম্প্রতি ভাইরাল হয় চোপড়ায় গণপিটুনির একটি ভিডিও। ভিডিওয় দেখা যায়, মাটিতে ফেলে পেটানো হচ্ছে এক যুগলকে। কঞ্চি দিয়ে উন্মত্তের মতো চলছে মার! ভিড় করে দাঁড়িয়ে দেখছেন সবাই, কিন্তু বাধা দিচ্ছেন না কেউ। ৩০ জুন ভিডিওটি 
এক্স-হ্যান্ডেলে পোস্ট করেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। সেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি দ্য ওয়াল। বিজেপি নেতা অমিত মালব্যও ঘটনা নিয়ে সরব হন। 

পুলিশ সূত্রে জানা যায়, আক্রান্ত ওই তরুণ-তরুণী চোপড়ার লক্ষ্মীপুর গ্রামের দীঘলগাঁও এলাকার বাসিন্দা। তাঁদের মধ্য়ে বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। অভিযোগ, এই সম্পর্কের কথা জানাজানি হতেই ডাকা হয় সালিশি সভা। তাতে মুখ্য ভূমিকা ছিল স্থানীয় তৃণমূল বিধায়ক হামিদুর রহমানের ঘনিষ্ঠ দাপুটে নেতা জেসিবির। এলাকার মানুষজন অভিযোগ করেন, জেসিবি নামের ওই নেতা ইনসাফ সভার নামে এমন সালিশি সভা আগেও ডেকেছেন। আর সেই সব সভায় এমন ভয়ানক অভিজ্ঞতার মুখে পড়তে হয়েছে অনেককেই। এই ভিডিওটি পোস্ট করে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম লেখেন, 'সালিশি সভার নাম করে, অপরাধের বিচার করে শাস্তি দিচ্ছে তৃণমূলের পোষা গুন্ডা। তার ডাকনাম জেসিবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে এ ভাবেই বিচার ব্যবস্থা গুঁড়িয়ে যাচ্ছে চোপড়ায়।’ কড়া সমালোচনা করে বিজেপিও। 

সমালোচনার মুখে পড়ে তড়িঘড়ি তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয় তৃণমূল নেতা তাজিমুল ওরফে জেসিবিকে। গ্রেফতার করা হয় আব্দুল রউফ ও তাহেরুল ইসলাম-সহ আরও কয়েকজনকে। এখনও হেফাজতেই রয়েছেন তাঁরা। এরমধ্যেই মহম্মদ সেলিম ও অমিত মালব্যের বিরুদ্ধে এফআইআর দায়েরের খবর প্রকাশ্যে আসতেই নতুন করে চাঞ্চল্য ছড়াল। 


```