Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর রায়গঞ্জের বিডিও-র, গণনায় তাণ্ডব চালানোর অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: ভোটে হিংসা, বুথ দখল, ব্যালট চুরির ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে এফআইআর দায়ের করে আইনি পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবারই নবান্ন থেকে এই নির্দেশ পৌঁছেছিল জেলায় জেলায়। তার অব্যবহিত পরই বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের বিজেপি সাং

বিজেপি সাংসদের বিরুদ্ধে এফআইআর রায়গঞ্জের বিডিও-র, গণনায় তাণ্ডব চালানোর অভিযোগ

শেষ আপডেট: 14 July 2023 15:32

দ্য ওয়াল ব্যুরো: ভোটে হিংসা, বুথ দখল, ব্যালট চুরির ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে এফআইআর দায়ের করে আইনি পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবারই নবান্ন থেকে এই নির্দেশ পৌঁছেছিল জেলায় জেলায়। তার অব্যবহিত পরই বৃহস্পতিবার রাতে রায়গঞ্জের বিজেপি সাংসদ (BJP MP) ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী সহ ৪ জন বিজেপি নেতার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান রায়গঞ্জের বিডিও (Raiganj BDO) শুভজিৎ মণ্ডল।

গণনার দিন গণনাকেন্দ্রে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে দেবশ্রী সহ বিজেপির ৪ নেতার বিরুদ্ধে। বিডিওর অভিযোগের ভিত্তিতে সাংসদ সহ চার বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পুরো ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। পাল্টা হিসেবে বিডিও-র বিরুদ্ধে গণনায় তৃণমূলের হয়ে কারচুপি করার অভিযোগে সরব হয়েছেন বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। তাঁর অভিযোগ, “সেদিন বিডিও নিজে দাঁড়িয়ে থেকে গণনায় তৃণমূলের হয়ে কারচুপি করছিলেন। আমরা তার প্রতিবাদ করেছিলাম। মামলা হলে আইনি পথে মোকাবিলা করব।’

প্রশাসনের দাবি, রায়গঞ্জ পলিটেকনিক কলেজে ছিল গণনা কেন্দ্র। গণনার সময় সেখানে ঢুকে রায়গঞ্জের বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর নেতৃত্বে বিজেপির মারমুখী সমর্থকেরা সেখানে তান্ডব চালায়। এমনকী রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডলকে শারীরিক নিগ্রহও করা হয়। অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালেও ভর্তি করানো হয়। ওই ঘটনাতেই বিডিও-র অভিযোগের ভিত্তিতে সাংসদ সহ চার বিজেপি নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন: অন্য দল থেকে এলে স্বাগত, কিন্তু বিক্ষুদ্ধদের দলে নয়, সাফ জানালেন অভিষেক


```