Date : 16th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিরাট ঝড়ে লণ্ডভণ্ড লখনউ! রশিখ-ভুবনেশ্বরদের বোলিং দাপটে পয়েন্ট টেবিলের শীর্ষে আরসিবি‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি

লিলুয়ায় সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ অফিসার, মৃতদেহ সৎকার নিয়ে শুরু হয়েছিল ঝামেলা

দ্য ওয়াল ব্যুরো: এক ব্যক্তির মৃতদেহ সৎকার ঘিরে দু'দলের বচসা ও মারামারির মুখে পড়ে গুলিতে জখম হলেন এক পুলিশ অফিসার! সোমবার রাতে লিলুয়া থানা এলাকার সি রোডের এই ঘটনায় আহত পুলিশ অফিসারকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লিলুয়ায় সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ পুলিশ অফিসার, মৃতদেহ সৎকার নিয়ে শুরু হয়েছিল ঝামেলা

শেষ আপডেট: 8 June 2021 02:47

দ্য ওয়াল ব্যুরো: এক ব্যক্তির মৃতদেহ সৎকার ঘিরে দু'দলের বচসা ও মারামারির মুখে পড়ে গুলিতে জখম হলেন এক পুলিশ অফিসার! সোমবার রাতে লিলুয়া থানা এলাকার সি রোডের এই ঘটনায় আহত পুলিশ অফিসারকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লিলুয়ার সি রোডের বাসিন্দা সন্তোষ মুখিয়া মারা গেছেন। উত্তর হাওড়ার গোলাবাড়ি এলাকার বাঁধাঘাট শ্মশানে তাঁর দেহ সৎকার করতে নিয়ে যান আত্মীয় পরিজনরা। সেখানে ওই এলাকারই কিছু যুবকের সঙ্গে ঝামেলা শুরু হয় সন্তোষ মুখিয়ার পরিবারের। পরিবারের সদস্যদের অভিযোগ, ওই যুবকরা মত্ত অবস্থায় ছিলেন, অহেতুক গালিগালাজ করছিলেন মৃতের পরিবারকে। একসময় বচসা গড়ায় হাতাহাতিতে। গোলাবাড়ির বাসিন্দা রাহুল সিংহ ও তার এক সঙ্গী গুরুতর জখম হন বলে অভিযোগ স্থানীয়দের তরফে। এখানেই ঘটনা শেষ হয়নি। এর পরে সন্ধ্যা ৭টা নাগাদ গোলাবাড়ির একদল যুবক লিলুয়ার সি রোডে গিয়ে হামলা চালায় বলে দাবি মৃতের পরিবারের। আক্রমণকারীরা জখম রাহুল সিংহের ঘনিষ্ঠ বলেই অভিযোগ উঠেছে। রীতিমতো বোমাবাজি চলে। গুলিও চালানো হয় বলে অভিযোগ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় লিলুয়া থানার পুলিশ। গোলাগুলির মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে তারা। আর তা করতে গিয়েই গুলিবিদ্ধ হন সুমন ঘোষ নামের এক পুলিশ। তিনি লিলুয়া থানার সাব ইনস্পেক্টর। তাঁর পায়ে গুলি লেগেছে বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ সূত্রের খবর, এলাকার সমাজবিরোধী গুন্ডা আকাশ সিংহ-সহ কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আকাশ এর আগেও বেআইনি কাজকর্ম করে পুলিশের জালে জড়িয়েছিল। এবারের গন্ডগোলেও তারই উস্কানি ছিল বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিশ। আহত অফিসার সুমন ঘোষ আপাতত আশঙ্কামুক্ত।

```