
শেষ আপডেট: 5 November 2022 17:17
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: শনিবার বিকেলে দলীয় এক বৈঠক চলছিল গড়বেতার বিজেপি কার্যালয়ে। বৈঠকের মাঝেই হঠাৎই দুই বিজেপি নেতার মধ্যে শুরু হয় হাতাহাতি, সেই থেকে হাতাহাতি। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গড়বেতা (Garbeta BJP Clash)।
জানা গেছে, শনিবার মেদিনীপুর সদর বিজেপি কার্যালয়ে দলীয় এক বৈঠকে আসেন গড়বেতার মণ্ডল সভাপতি ঠাকুরদাস মিদ্দা ও জেলা বিজেপির সহ সভাপতি শঙ্কর গুচ্ছাইত। চলছিল কিছু বিষয় নিয়ে আলোচনা। সেই বৈঠকের মধ্যেই মত পার্থক্য দেখা যায় দুই নেতার মধ্যে। সেই থেকে বচসা, শেষে মারামারি বেঁধে যায় দুই পক্ষের।
স্থানীয় বিজেপি সূত্রের খবর, সম্প্রতি গড়বেতার দায়িত্ব পেয়েছেন জেলা বিজেপির এই দাপুটে নেতা শঙ্কর। তাই গড়বেতাতে বিজেপির অবস্থা কেমন সেনিয়ে বৈঠক ডাকেন তিনি। সেই বৈঠকেই আসেন এলাকার নেতা তথা মণ্ডল সভাপতি ঠাকুরদাস।
যদিও এদিনের এই বিবাদ নিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে স্থানীয় এক তৃণমূল নেতার কথায়, 'বিজেপির মধ্যে মুখে মুখে কোনও কথা নেই। হাতাহাতি বেঁধে যায়। আসলে বিজেপির তো মানুষের কাছে যাওয়ার কোনও অস্ত্র নেই। মানুষের উন্নয়ন বা খাবার কথা ভাবে না। এদের শুধু ইডি-সিবিআই আছে আর এই মারামারি আছে।'
সিপিএমের মহিলাদের ঝাঁটা-বঁটি নিয়ে ঝাঁপানোর ডাক কনীনিকার, জলপাইগুড়িতে পঞ্চায়েত দাওয়াই