Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

দুর্গাপুজো করা নিয়ে উদ্যোক্তাদের মধ্যে মারপিট! বানারহাটে চরম অশান্তি

দুর্গাপুজো করা নিয়ে উদ্যোক্তাদের মধ্যে মারপিট! বানারহাটে চরম অশান্তি

শেষ আপডেট: 1 October 2023 14:51

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: সামনেই দুর্গাপুজো। পুজোর আয়োজন নিয়ে প্রস্তুতিও তুঙ্গে। কিন্তু এরমধ্যেই পুজো কমিটির রাশ কার দখলে থাকবে তাই নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন সদস্যরা। শনিবার জলপাইগুড়ির বানারহাটে এমন ঘটনা ঘটে। পুজোর মেলার রাশ কার হাতে থাকবে তাই নিয়ে অশান্তির সূত্রপাত ঘটে। এমনকী একে অপরের দিকে চেয়ার ছুড়তে দেখা যায় কমিটির সদস্যদের। 

প্রতিবছর দুর্গাপুজোয় বানারহাটে একটি বড় মেলার আয়োজন করা হয়। এই মেলার আয়োজন করতে একটি কমিটিও গঠন করা হয়। স্থানীয় সূত্রে থেকে জানা গিয়েছে, গতবছরের কমিটি কোনও হিসাব দেখায়নি। কিন্তু তারাই এবার ফের পুজো করার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবে উদ্যোক্তাদের একাংশ বিরোধিতা করেন। পাশাপাশি মেলা পরিচালনার জন্য নতুন কমিটি তৈরি করেন। 

দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।

শনিবার বিকেলে এই নতুন কমিটির সদস্যরা একটি মিটিং ডেকেছিলেন। অভিযোগ, পুরনো কমিটিতে থাকা সদস্যরা সেই মিটিংয়ে ঢুকে অশান্তি শুরু করেন। নতুন কমিটির সদস্যদের মারধর করা হয়। এই ঘটনায় ৬ জন আহত হন। অশান্তি এতটাই চরমে উঠেছিল যে বানারহাট থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় যেতে হয়। 

নতুন কমিটির সদস্যদের অভিযোগ, বানারহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত উপপ্রধান পুরনো কমিটির সম্পাদক ছিল কটি নন্দী। তিনি এদিন মিটিংয়ে দলবল নিয়ে নতুন কমিটির সদস্যদের উপর চড়াও হন। তাদের বাধা দিতে গেলে নতুন কমিটির সদস্যদের মারধর করে কটি নন্দীর দলবল। 

অভিযুক্ত ওই উপপ্রধানের দাবি, তাঁদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হচ্ছে তা ভিত্তিহীন। তাঁকে মারধর করা হয়েছে বলে নতুন কমিটির সদস্যের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানিয়েছেন তিনি।


```