Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পাগলা কুকুরের কামড়ে জখম ২৬, ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে কামড় বসাচ্ছে হাত-পা-গলায়

দ্য ওয়াল ব্যুরো: এক পাগলা কুকুরের তাণ্ডবে অতিষ্ঠ বসিরহাট। আক্রান্তের সংখ্যা বাড়ছে। আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। কুকুরের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি ২৬ জন। স্থানীয়রা বলছেন, গত সাতদিন ধরে দিন রাতের ঘুম কেড়ে নিয়েছে ওই পাগলা কুকুর। শিশু মহিলা

পাগলা কুকুরের কামড়ে জখম ২৬, ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে কামড় বসাচ্ছে হাত-পা-গলায়

শেষ আপডেট: 31 January 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: এক পাগলা কুকুরের তাণ্ডবে অতিষ্ঠ বসিরহাট। আক্রান্তের সংখ্যা বাড়ছে। আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। কুকুরের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি ২৬ জন। স্থানীয়রা বলছেন, গত সাতদিন ধরে দিন রাতের ঘুম কেড়ে নিয়েছে ওই পাগলা কুকুর। শিশু মহিলা-পুরুষ সহ প্রায় ২৬ জন কুকুরের কামড় খেয়েছে। বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ঘুনি গ্রামের রাস্তাঘাট কুকুর-আতঙ্কে শুনশান। আজ শনিবার সকালে নিজের বাড়ির দাওয়ায় বসে রান্না করছিলেন প্রণতি দাস। বলেছেন, আচমকাই পিছন থেকে এসে ঝাঁপিয়ে পড়ে কুকুরটা। কামড় বসায় হাতে, গলায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। একই অবস্থা তাপসী মণ্ডলের। তাঁর গলাতেও কামড়ে দিয়েছে ওই পাগলা কুকুর। ঘুনি গ্রামের বাসিন্দা হরি মণ্ডল কুকুরের কামড়ে গুরুতর জখম। বলেছেন, কুকুরটাকে পিছু নিতে দেখেই তাড়াতাড়ি পথ চলছিলেন। কিন্তু রেহাই মেলেনি। ছুটে এসে হাতে কামড়ে দেয় কুকুর। আরও চারজনকে জখম অবস্থায় ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। এর আগে দু'বছরের এক শিশুকন্যা এবং পাঁচ বছরের একটি ছেলেকেও কামড়েছিল ওই পাগলা কুকুর।  দুই বছরের শিশুকন্যা বর্ষা রায় এবং পাঁচ বছরের বালক নারায়ন আড়িকে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বন দফতরকে খবর দেওয়া হয়েছে। মানুষের পাশাপাশি বাদ নেই ছাগল, হাঁস, মুরগিও। রাস্তাঘাটে পশুদেরও কামড়াচ্ছে কুকুরটি। ওই কুকুরের আতঙ্কে গ্রামে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অনেককেই ঘরে দরজা বন্ধ করে থাকতে হচ্ছে‌। স্কুলে যেতেও ভয় পাচ্ছে ছাত্রছাত্রীরা।

```