Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বচসার মধ্যেই ছেলেকে গুলি করল বাবা, তৃণমূল বিজেপি কাজিয়া কোচবিহারে

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: নিজের ছেলের উপর গুলি চালিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন বাবা। ঘটনাটি ঘটেছে কোচবিহার মাথাভাঙার ডাউয়াগুড়ি এলাকায়। বৃহস্পতিবার রাতে ছেলে দেবব্রত সামন্তের সাথে তুমুল অশান্তি হয় বাবা প্রদীপ সামন্তর। এরপরই প্রদীপবাবু তা

বচসার মধ্যেই ছেলেকে গুলি করল বাবা, তৃণমূল বিজেপি কাজিয়া কোচবিহারে

শেষ আপডেট: 28 August 2020 11:51

দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: নিজের ছেলের উপর গুলি চালিয়ে পুলিশের হাতে গ্রেফতার হলেন বাবা। ঘটনাটি ঘটেছে কোচবিহার মাথাভাঙার ডাউয়াগুড়ি এলাকায়। বৃহস্পতিবার রাতে ছেলে দেবব্রত সামন্তের সাথে তুমুল অশান্তি হয় বাবা প্রদীপ সামন্তর। এরপরই প্রদীপবাবু তার ছেলেকে লক্ষ্য করে গুলি চালান বলে অভিযোগ। পুরোনো পারিবারিক অশান্তির জের টেনেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। স্থানীয় কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে প্রদীপ সামন্তকে। পুলিশসূত্রে জানা গেছে স্থানীয় বিজেপি কর্মী প্রদীপবাবু বিএসএফে চাকরি করতেন। এখন অবসর নিয়েছেন। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ম্যাগাজিন ও আগ্নেয়াস্ত্র। জানা গিয়েছে, নানাকারণে দীর্ঘ দিন থেকেই অশান্তি চলছিল পরিবারে। গতকাল রাতে সেই অশান্তি চরমে ওঠে। ওইসময় আচমকা নিজের ছেলেকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেন প্রদীপ বাবু। গুলিবিদ্ধ দেবব্রত সামন্তকে বৃহস্পতিবার রাতে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানকার চিকিৎসকরা জানায় তার তলপেটে গুলি লেগেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে তাকে। অন্যদিকে শুক্রবারই পুলিশের তরফে অভিযুক্ত প্রদীপ সামন্তকে কোচবিহার জেলা আদালতে তোলা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির চাপানউতোর শুরু হয়েছে।এ প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এই ঘটনার নিন্দা করার কোনো ভাষা নেই বলে জানিয়েছেন। বিজেপির কে যারা অস্ত্র জোগান দেয়,এই প্রদীপ সামন্তও তাদের মধ্যে একজন, সাংবাদিকদের কাছে এমনটাই দাবি করেছেন রবীন্দ্রনাথ বাবু। অন্যদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী জানান, "মন্ত্রী বহুকাল থেকেই আবোলতাবোল বলছেন। এটা সম্পূর্ণ পারিবারিক ঘটনা।" তবে প্রদীপ সামন্ত যে বিজেপির একজন সক্রিয় কর্মী সেকথা সংবাদমাধ্যমে স্বীকার করে নিয়েছেন বিজেপির এই নেতা।

```