Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বদলির রাগে কর্মীর প্রাণঘাতী হামলা, আইসিইউতে দার্জিলিং হাসপাতালের সহকারী সুপার

সোমবার বিকেলের এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালে (Darjeeling Hospital )।

বদলির রাগে কর্মীর প্রাণঘাতী হামলা, আইসিইউতে দার্জিলিং হাসপাতালের সহকারী সুপার

কর্মীর হামলায় জখম দার্জিলিং হাসপাতালের সহকারী সুপার।

শেষ আপডেট: 24 March 2025 21:14

দ্য ওয়াল ব্যুরো: বদলির রাগে হাসপাতালের সহকারী সুপারের ওপর প্রাণঘাতী হামলা চালালেন এক কর্মী। সোমবার বিকেলের এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে দার্জিলিং জেলা হাসপাতালে (Darjeeling Hospital )। গুরুতর জখম অবস্থায় সহকারী সুপার উজ্জ্বল দে-কে জেলা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে থাকা রোগী ও তাদের পরিজনদের মধ্যে। খবর পেয়ে হাসপাতালে যান জিটিএ-র স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত সদস্য রাজেশ চৌহান। তিনি বলেন, “এ জিনিস বরদাস্ত করা হবে না। পুলিশ আইন মেনে পদক্ষেপ করবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে সহকারী সুপার হাসপাতালে ঢোকার সময় পিছন থেকে খুকরি নিয়ে হামলা চালায় স্বাস্থ্যকর্মী সম্পূর্ণ রাই। আচমকা আক্রমণে লুটিয়ে পড়েন সহকারী সুপার। রক্তাক্ত অবস্থায় অন্যরা তাঁকে উদ্ধার করে এমার্জেন্সিতে নিয়ে যান। সুপারের মাথায় চারটে সেলাই পড়ে।

গোটা ঘটনায় হাসপাতালে তীব্র উত্তেজনা তৈরি হয়। হামলার কথা স্বীকার করে অভিযুক্ত স্বাস্থ্যকর্মীর দাবি, সহকারী সুপার অনৈতিকভাবে তাঁকে এক বিভাগ থেকে অন্য বিভাগে বদলি করেছেন। তারই প্রতিশোধ নিতে হামলা। 

ঘটনার জেরে প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তাও। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```