Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সতীশ খুনের অভিযোগে খামারবাড়ির মালিক মুখ খুললেন, পোস্ট করলেন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: সতীশ কৌশিকের (Satish Kaushik) মৃত্যুর ৭২ ঘণ্টাও পার হয়নি এখনও। তার মধ্যেই ঘটনার ঘনঘটা অভিনেতার মৃত্যুকে ঘিরে। রবিবার সকালেই সতীশ যে খামারবাড়িতে (farmhouse) দোল খেলতে এসেছিলেন, সেই খামারবাড়ির মালিক বিকাশ মালুর স্ত্রী বি

সতীশ খুনের অভিযোগে খামারবাড়ির মালিক মুখ খুললেন, পোস্ট করলেন ভিডিও

শেষ আপডেট: 12 March 2023 14:51

দ্য ওয়াল ব্যুরো: সতীশ কৌশিকের (Satish Kaushik) মৃত্যুর ৭২ ঘণ্টাও পার হয়নি এখনও। তার মধ্যেই ঘটনার ঘনঘটা অভিনেতার মৃত্যুকে ঘিরে। রবিবার সকালেই সতীশ যে খামারবাড়িতে (farmhouse) দোল খেলতে এসেছিলেন, সেই খামারবাড়ির মালিক বিকাশ মালুর স্ত্রী বিষ্ফোরক অভিযোগ আনেন তাঁর স্বামীর বিরুদ্ধে। তাঁর মতে, বিকাশ নিজেই ওষুধ খাইয়ে খুন করেছেন অভিনেতা সতীশ কৌশিককে।

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন অভিযুক্ত ব্যবসায়ী বিকাশ মালু। বিকাশের দাবি, তাঁকে অকারণে ফাঁসানো হচ্ছে। প্রায় ৩০ বছর ধরে সতীশ কৌশিক তাঁর পারিবারিক বন্ধু। ফলে, অভিনেতার অকাল মৃত্যুর সঙ্গে তাঁর নাম জড়িয়ে দেওয়াটা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক বলেই মনে করছেন বিকাশ।

হোলির পার্টিতে সতীশ কৌশিকের একটি নাচের ভিডিও (video) প্রকাশ করেছেন বিকাশ। ওই ভিডিওয় দেখা যাচ্ছে, সতীশ সাদা কুর্তা পরে নাচছেন।

ভিডিওর পাশাপাশি, সংবাদ মাধ্যমকেও বার্তা দিয়েছেন বিকাশ। তিনি লিখেছেন, প্রত্যেকের আবেগকে সম্মান করা উচিত। তিনি জানিয়েছেন, এরপর প্রতিটি উৎসবেই সতীশ কৌশিকের অভাব বোধ করবেন প্রত্যেকে।

প্রসঙ্গত, পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে যে অভিযুক্ত বিকাশ মালুর দ্বিতীয় স্ত্রী সানভি মালু, বিকাশের প্রথমপক্ষের নাবালক পুত্রের বিরুদ্ধে তাঁকে ধর্ষণ করার অভিযোগে এনেছিলেন। বিকাশের প্রথম স্ত্রী পাল্টা তাঁর নাবালক পুত্রকে যৌন হেনস্থার অভিযোগে সানভি মালুর বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, পুরো বিষয়টিই তারা খতিয়ে দেখছে, অভিযোগকারিণী সানভি মালুর বয়ান লিপিবদ্ধ করার জন্য তাঁকে থানায় ডেকে পাঠানো হতে পারে।

চলে যেতে চাননি সতীশ! চোখের জলে স্মৃতিচারণ তারকা ও ঘনিষ্ঠদের


```