Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

নাগাড়ে বৃষ্টিতে হাওড়া ও ঝাড়গ্রাম জেলায় চাষে ব্যাপক ক্ষতি

দ্য ওয়াল ব্যুরো: নাগাড়ে বৃষ্টিতে জল দাঁড়িয়ে গেছে জমিতে। ফলে ধান, আলু, সর্ষে প্রভৃতি চাষে ব্যাপক ক্ষতির মুখে হাওড়া এবং ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ অঞ্চলের কৃষকরা। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন সকলে। সবমিলিয়ে

নাগাড়ে বৃষ্টিতে হাওড়া ও ঝাড়গ্রাম জেলায় চাষে ব্যাপক ক্ষতি

শেষ আপডেট: 6 December 2021 14:58

দ্য ওয়াল ব্যুরো: নাগাড়ে বৃষ্টিতে জল দাঁড়িয়ে গেছে জমিতে। ফলে ধান, আলু, সর্ষে প্রভৃতি চাষে ব্যাপক ক্ষতির মুখে হাওড়া এবং ঝাড়গ্রাম জেলার বিস্তীর্ণ অঞ্চলের কৃষকরা। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াতে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন সকলে। সবমিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে এলাকা পরিদর্শনে নেমেছে কৃষি দফতর। এবছর দু'বার বন্যার ধাক্কা সামলেছেন আমতা, উদয়নারায়ণপুরের কৃষকরা। ফলে চাষের কাজে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন তাঁরা। লাভের আশায় ধারদেনা করে আলু, সর্ষে প্রভৃতি চাষ করেছিলেন তাঁরা। কিন্তু আচমকা দুর্যোগ তাঁদের সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে। রবিবার থেকে নাগাড়ে বৃষ্টিতে ডুবে গিয়েছে আলু, সর্ষে প্রভৃতি জমির বীজতলা। পাকা ধান মাঠেই পড়ে নষ্ট হওয়ার উপক্রম। এখন ঋণের টাকা কীভাবে শোধ করবেন তাই নিয়ে উদ্বিগ্ন আমতা, উদয়নারায়ণপুরের কৃষকরা। তুফা সামন্ত নামে জনৈক কৃষক জানিয়েছেন, বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আলু, সর্ষে, উচ্ছে চাষ করেছিলেন। আচমকা নিম্নচাপের জেরে তাঁর চাষের জমি এখন জলের তলায়। ফলে সব ফসল নষ্ট হওয়ার মুখে। অন্যদিকে, নিজের জমিতে আলু, সর্ষে, শসা চাষ করেছিলেন প্রসেনজিৎ মান্না। তাঁকেও চাষের জন্য ধার করতে হয়েছে। তিনি জানান, দু'বার বন্যা হয়েছে। সেই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াবেন ভেবেছিলেন। কিন্তু অকালবর্ষায় চাষের জমিতে অন্তত ৬ ইঞ্চি করে জল জমে গিয়েছে। ডুবে যাওয়া জমির ফসল বাঁচানো সম্ভব না বলে তাঁর দাবি। এখন ঋণশোধ কীভাবে করবেন সেই চিন্তাই ভাবাচ্ছে তাঁদের। হাওড়া জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমেশ পাল চাষের ব্যাপক ক্ষতির কথা স্বীকার করে জানিয়েছেন, বৃষ্টির জন্য ধানচাষ ব্যাপক ক্ষতির সম্মুখীন। ধান কাটা হলেও সেগুলি ঘরে ওঠাতে পারেননি অনেকে। পাকা ধানের জমিতে বৃষ্টির জল জমলে সেগুলি মাঠেই নষ্ট হয়ে যায়। পাশাপাশি হাওড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সর্ষে ও আলু চাষ। তাই ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে ইতিমধ্যে আমতা ২নং ব্লকের কৃষি দফতরের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় পরিদর্শন শুরু হয়েছে। ব্লক কৃষি প্রযুক্তি সহায়ক নন্দগোপাল মারান্ডি জানান, সমস্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। অন্যদিকে, ভারী বৃষ্টিতে ঝাড়গ্রাম জেলা জুড়ে ধান ও আলু চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে ঝাড়গ্রাম জেলা জুড়ে বৃষ্টি চলেছে। রবিবার সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। রাতে নামে মুষলধারায় বৃষ্টি। জেলার লালগড়, বিনপুর এলাকায় আলু চাষের জমিতে জল জমেছে। সদ্য লাগানো আলু চাষের জমিতে আলুর বীজ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। একইসঙ্গে মাঠে কেটে রাখা আমন ধান জলে ভাসছে। সেই ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন ধানচাষিরা। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, গোপীবল্লভপুর, সাঁকরাইল, বেলিয়াবেড়া, জামবনি ও ঝাড়গ্রাম থানা এলাকায় ধানচাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। সোমবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। কিন্তু দুপুর গড়াতেই ফের বৃষ্টি শুরু হয়েছে। ধানচাষিদের আশঙ্কা, মাঠে থাকা পাকা ধান মাঠেই নষ্ট হয়ে যাবে। এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াতে প্রশাসনের কাছে আবেদন রেখেছেন কৃষকরা।

```