Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বৈদিক মন্ত্রে-উপাসনায় শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যের 'পৌষ মেলা'

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ডাকছে পৌষ, ডাকছে শান্তিনিকেতন। যেন মাটির টানেই চলে যাওয়া, কয়েকদিন সব দুঃখ ভুলে মেতে ওঠা ঐতিহ্যের  মেলায়। তাই একেবারে নিয়ম, রীতি মেনে মন্ত্র পাঠের মাধ্যমে সেই দীর্ঘ অপেক্ষার অবসান। শান্তিনিকেতনে শুরু হল ১২৪ তম পৌষ মে

বৈদিক মন্ত্রে-উপাসনায় শান্তিনিকেতনে শুরু ঐতিহ্যের 'পৌষ মেলা'

শেষ আপডেট: 23 December 2018 12:15

দ্য ওয়াল ব্যুরো, বীরভূম: ডাকছে পৌষ, ডাকছে শান্তিনিকেতন। যেন মাটির টানেই চলে যাওয়া, কয়েকদিন সব দুঃখ ভুলে মেতে ওঠা ঐতিহ্যের  মেলায়। তাই একেবারে নিয়ম, রীতি মেনে মন্ত্র পাঠের মাধ্যমে সেই দীর্ঘ অপেক্ষার অবসান। শান্তিনিকেতনে শুরু হল ১২৪ তম পৌষ মেলার। রবিবার ভোরে শীতের শান্তিনিকেতন সেজে ওঠে বেশ। ছাতিম তলায় একে একে হাজির হন আশ্রমিকরা। বৈদিক মন্ত্র ও উপসানার মেলবন্ধনে পৌষকে আহ্বান জানিয়ে শুরু হয় মেলা। আজ থেকেই ভিড় জমেছে মেলা প্রাঙ্গণে। হাজির দেশি-বিদেশি মিলে কয়েক হাজার পর্যটক।Image result for পৌষ মেলা শান্তিনিকেতন রবিবার ভোরে গৌরাঙ্গ ভবনে প্রথমে বৈতালিক, আলো ফুটতেই শীতের রোদ গায়ে মেখেই উপসানায় পৌষ মেলা শুভ আরম্ভ করেন ছাত্র-ছাত্রীরা। বৈদিক পাঠের পর রবীন্দ্রসঙ্গীত, তারপরেই পৌষ মেলার ডাক। সবমিলিয়ে শান্তিনিকেতন আজ থেকেই পুরোপুরি উৎসবের মেজাজে। বেলা গড়াতেই ভিড় বাড়ে। তিন দিনের বদলে এবছর ছয় দিনের পৌষ মেলা। যা আশ্রমিক, স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে বাড়তি পাওনা। পরিবেশের কথা মাথায় রেখে গত বছরের মতো এই বছরেও মেলায় আতস বাজি নিষিদ্ধ। Image result for পৌষ মেলা শান্তিনিকেতন মেলার প্রথম দিনে রয়ে সয়েই পসরা সাজানোর কাজ চলছে। অবশ্য, সাজানো পসরায় ইতিমধ্যেই শুরু হয়েছে বিকিকিনি। প্রায় ১৫০০ স্টলে সেজে উঠেছে এই বছরের পৌষ মেলা। যদিও ডোকরা, পোড়া মাটির নানা ধরণের সামগ্রী থাকলেও বিজ্ঞাপনের বড় হোর্ডিংয়ের ভিড়ে বদলেছে পৌষ মেলার চেনা ছবি। গত কয়েক বছর ধরেই মেলায় ভিড় করেছে এক গুচ্ছ বিজ্ঞাপন।তাই গ্রাম্য মেলা এখন অনেক বেশি বাণিজ্যিক। Image result for পৌষ মেলা শান্তিনিকেতন সে যাই হোক, শুধুই কী বিকিকিনি। এই মেলা তো সাংস্কৃতিক মেলবন্ধনেরও। শিকড়ের টানে ছুটে আসা প্রাক্তনিদের রিইউনিয়নও বটে। তাই ক্যালেন্ডারে তারিখ দেখে ঠিক ৭ পৌষ শান্তিনিকেতনে হাজির হয়েছেন বহু প্রাক্তনি। ৭ -১২পৌষ চলবে মেলা। রেশ থাকবে ১৩ পৌষেও। ৭ পৌষ, ১২৫০। ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই দিনই পৌষ মেলার মূল ভিত্তি স্থাপন। এরপর বাংলার ১২৯৮-র ৭ পৌষ  (ইংরেজির ১৮৯১সালের ২১ ডিসেম্বর) শান্তিনিকেতনে ব্রাহ্মমন্দিরের স্থাপন হয়। ইংরেজির ১৮৯৪ সালে মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সামনের মাঠেই ছোট্ট করে গ্রাম্য মেলা শুরু হয়। সেই অনাড়ম্বর গ্রাম্য মেলাই আজ জনপ্রিয় পৌষ মেলা। ঠিকানা সেই ভুবন ডাঙার মাঠ। প্রতিরক্ষায় নতুন সাফল্য, সফলভাবে উৎক্ষেপণ হলো অগ্নি ৪ মিসাইল    

```